শুভেন্দু্কে পেছনে ফেলতেই শাসকদলে লক্ষ্মণ ? জোর জল্পনা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : শুভেন্দু্কে পেছনে ফেলতেই শাসকদলে লক্ষ্মণ? তবে কি এবার তৃণমূলে যাচ্ছেন সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ? জোর জল্পনা। আলিমুদ্দিন থেকে বহিষ্কৃত হওয়ার পরই ভারত নির্মাণ মঞ্চ গড়েছেন তিনি। তবে খুব একটা সুবিধা হয়নি। মাঝে বিজেপিতেও গিয়েছিলেন তিনি। তবে সেইখানে গিয়ে জমাতে পারেন নি তিনি।

আরও পড়ুনঃ মমতার হুশিয়ারি, কৃষি আইন প্রত্যাহার না করলে দেশজুড়ে আন্দোলনে নামবে তৃণমূল।

তারপর কংগ্রেসে যোগ দিয়েই লোকসভায় প্রার্থী হয়েছিলেন তমলুকে। গো হারা হারতে হয়েছিল তাঁকে। শেষমেশ এবার কি তিনি তৃণমূলে? বৃহস্পতিবার দুপুরে হলদিয়ায় ক্ষুদিরাম বসুর জন্মদিনে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লক্ষণবাবু। সবথেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, এই মঞ্চে উপস্থিত থাকবেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের অন্যতম মুখপাত্র কুনাল ঘোষ।

এবিষয়ে কুণাল বাবু বলেন, “লক্ষ্মণ শেঠ তৃণমূলে যোগ দেবেন বলে আমি জানি না। এটা একটা অরাজনৈতিক কর্মসূচী। সেখানে উদ্যোগতারা কাকে কাকে ডাকবেন সেটাতো আর আমার হাতে নেই। ওঁরা আমায় আমন্ত্রণ জানিয়েছেন আমি যাচ্ছি”। তিনি আরও বলেন, ” কয়েকদিন আগেই আমায় লক্ষ্মণ শেঠ ফোন করেছিলেন।

শুভেন্দু্কে পেছনে ফেলতেই শাসকদলে লক্ষ্মণ ? তিনি বলেন, নন্দীগ্রামে তা্র কোনো ভূমিকাই ছিল না। তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার শিল্প দেখানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল। তাঁর ঘাড়ে বন্ধুক রেখেই সবটা করা হয়েছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন