আরজি কর-কাণ্ডের প্রতিবাদ হাইকোর্টে, বিচারের দাবিতে পথে আইনজীবীরা

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ হাইকোর্টে, বিচারের দাবিতে পথে আইনজীবীরা। পোষ্টার হাতে এদিন প্রতিবাদ মিছিল করেন তাঁরা এবং একটাই দাবি 'বিচার চাই'।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ন্যায্য বিচারের দাবিতে তোলপাড় গোটা দেশ। ঘটনার পর থেকেই রাজ্যে দফায় দফায় চলছে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল। এবার সেই বিচারের দাবি চেয়ে সোমবার হাইকোর্ট চত্বরে মিছিল আইনজীবীদের। পোষ্টার হাতে এদিন প্রতিবাদ মিছিল করেন তাঁরা। যেখানে লেখা আছে আরজি কর কাণ্ডের বিচার চাই। যা রীতিমতো এক অভিনব প্রয়াস।

এদিন মিছিল করা হয় কলকাতা হাইকোর্ট থেকে আকাশবাণী ভবন পর্যন্ত। ফের সেখান থেকে ঘুরে আসার কথা হাইকোর্টের সামনে। এদিন মিছিলে হাটেন সব পক্ষের আইনজীবী। অর্থাৎ এই মিছিলে যেমন হাঁটতে দেখা যায় শুভেন্দু অধিকারীর আইনজীবী। তাঁর পাশাপাশি হাঁটতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে। যাদের প্রত্যেকের একটাই স্বর ‘আমরা বিচার চাই’। অর্থাৎ তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদ এক ছাদের তলায় নিয়ে এসেছে সব পক্ষের আইনজীবীকে। যা ভারতবর্ষের ইতিহাসে কার্যত বিরল ঘটনা।

এই মিছিলে আজ যেমন হাঁটতে দেখা যায় সিনিওর আইনজীবীদের তাঁর পাশাপাশি প্রতিবাদে সামিল হন প্রশিক্ষণরত আইনজীবীরাও। তাঁরা প্রত্যেকে দ্রুত বিচার চেয়ে এদিন সরব হন। অর্থাৎ যতই দিন যাচ্ছে ততই বাড়ছে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদ ও বিচার চাওয়ার মিছিল। ইতিমধ্যেই এই ঘটনায় যেমন প্রথম থেকেই জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদে পথে নামে। পরে তাঁদের সাথে পা মিলিয়ে পথে নামে সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউডের তারকারাও।

একই সাথে প্রতিবাদের ঝড় উঠে সমাজ মাধ্যমেও। এই ঘটনার তীব্র নিন্দা ও বিচার চেয়ে সরব হয়েছেন বলিউড তারকা থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটাররাও। এমনকি বিদেশের মাটিতেও ভারতীয় আবাসিকদের প্রতিবাদ মিছিল ও বিচারের দাবি তে সরব হতে দেখা গিয়েছে। সব মিলিয়ে আরজি কর-কাণ্ডের বিচারের দাবি রাজ্য থেকে শুরু করে গোটা বিশ্বের মানুষের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর