আর জি কর কাণ্ডের সুপ্রিম কোর্টে উঠেছে মামলা। একাধিক বার শুনানির পর এবার শুক্রবার ওই মামলার শুনানি পিছিয়ে করা হয় সোমবার অর্থাৎ ৩০ শে সেপ্টেম্বর। তার আগে সুপ্রিম কোর্টে এবার বদলে গেল নির্যাতিতার পরিবারের আইনজীবী। নির্যাতিতার বাবা-মায়ের হয়ে মামলা লড়বেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী বৃন্দা গ্রোভার। এর আগের শুনানি গুলিতে নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়েছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
সোমবার আরজিকর কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টে মামলা লড়বেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী বৃন্দা গ্রোভার। জানা গেছে বিনা পারিশ্রমিকেই নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন এই আইনজীবী। যদিও এর আগে আরজিকর মামলায় আইনজীবী বদল হয়েছিল জুনিয়র ডাক্তারদের ও। ১৭ সেপ্টেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে মামলা লড়েছিলেন আইনজীবী ইন্দিরা জয় সিং। এই আইনজীবী ইন্দিরা জয় সিং এর আগে গীতা লুথরার বদলে ভোপাল গ্যাস দুর্ঘটনা তিন তালাক সহ একাধিক মামলা লড়েছেন। ফলে তার প্রশ্ন বানে কার্যত বিধ্বস্ত হয় রাজ্যের আইনজীবী।


তাই এবার নির্যাতিতার পরিবারের পক্ষে তার পাশে এসে দাঁড়ালো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী বৃন্দা গ্রোভার। একাধিক মানবাধিকার ও মহিলা শিশুদের সাথে হওয়া নির্যাতনের মামলায় লড়েছেন তিনি। ১৯৮৭ সালের হাসিম পুরা পুলিশ হত্যা মামলা থেকে শুরু করে শিশুদের যৌন হেনস্থা, শিশুদের সুরক্ষা, নির্যাতন প্রতিরোধ বিলের সংশোধনী খসড়া তৈরিতে বিশেষ অবদান রয়েছে তার।







