নজরবন্দি ব্যুরোঃ গতকালই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসেন আইনজীবী অরুণাভ ঘোষ। আজ ভরা এজলাসে আইনজীবীকে কড়া ভাষায় পাল্টা আক্রমণ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলে, হাইকোর্টের এক আইনজীবী তাঁকে জ্যাঠামশাই বলে ডাকছেন, কিন্তু জ্যাঠামশাইয়ের পারফরম্যান্স সবাই জানে। সেইসঙ্গে নাম না করেই বলেন, আইনজীবী কে, তা আমি জানি। দু-এক মাসের মধ্যে তিনি সেটা টেরও পাবেন।
আরও পড়ুনঃ Maharashtra Political Crisis: চাইলে সরকার ভাঙতে রাজি, সাফ মন্তব্য সঞ্জয় রাউতের
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, প্রয়োজন পড়লে তিনি গান্ধী পরিবারের সম্পত্তির হলফনামা দেখবেন। বিচারপতির সেই মন্তব্য নিয়ে আইনজীবী বলেন, জ্যাঠামশাই’ তো আইনের এ, বি, সি, ডি জানেন না। বিচারপতি একতরফা নির্দেশ জারি করছেন। অনেক ক্ষেত্রে অভিযুক্ত পক্ষের, আইনজীবীর বক্তব্য, শুনছেন না। তিনি বিচারের নামে প্রহসন করছেন। একইসঙ্গে তাঁর অভিযোগ, বিচারের নামে অবিচার করছেন৷ আসলে বিচারপতি গ্যালারি শো করছেন।

এছাড়াও তিনি বলেন, বিচারপতি সিবিআই তদন্তের (CBI Probe) নির্দেশ দিতে পারেন। কিন্তু তিনিই ঠিক করে দিচ্ছেন কে কখন সিবিআই দফতরে হাজিরা দেবেন। অথচ যাঁদের এই নির্দেশ দেওয়া হচ্ছে তাঁরা কেউ ফেরার আসামী নন।তাঁর কথায়, ওই বিচারপতি(অভিজিৎ গঙ্গোপাধ্যায়) কাউকে চাকরি থেকে অপসারণ করছেন। বেতন ফেরত দেওয়ার নির্দেশ জারি করছেন। কাউকে পদ থেকে সরিয়ে দিচ্ছেন। অথচ, নির্দেশ জারির আগে তাঁদের বক্তব্য শুনছেন না। অভিযোগ যত গুরুতর হোক না কেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ সকলের প্রাপ্য। কিন্তু শিক্ষা সংক্রান্ত মামলায় বিচার ব্যবস্থার সেই মৌলিক কর্তব্য অগ্রাহ্য করছেন বিচারপতি।
সেই প্রসঙ্গেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, এক আইনজীবী ‘জ্যাঠামশাই’ বলে বেড়াচ্ছেন যে অভিজিৎবাবু এটা করেননি, অভিজিৎবাবু ওটা করেননি, এটা ঠিক নয়। কে এটা করছেন, আমি জানি। ১-২ মাসের মধ্যে তিনি টের পাবেন।তিনি আরও বলেন, আইনজীবী বলে বেড়াচ্ছেন আমি আইনের এ, বি, সি, ডি জানি না। কিন্তু আদালতের ওই জ্যাঠামশাই নিজে কি এ, বি, সি, ডি জানেন? আমি আইনের এ টু জেড না-ই জানতে পারি কিন্তু এ, বি, সি, ডি ভাল করেই জানি। আইনজীবী এর মাধ্যমে সুপ্রিম কোর্টের কলেজিয়ামকে নষ্ট করছেন বলেই মনে করছেন।
জ্যাঠামশাই বিতর্কে উত্তপ্ত হাই কোর্ট, সরগরম পরিস্থিতি

বরাবর শাসক দলের বিরোধিতায় সরব হওয়া আইনজীবী অরুণাভ ঘোষ। গতকাল সরব হয়েছেন বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপ্রক্রিয়া নিয়ে। জ্যাঠামশাই বিতর্কে উত্তপ্ত হাই কোর্ট।



