Coal Scam: কয়লাপাচার মামলায় আইনমন্ত্রীকে ইডির নোটিশ, দিল্লিতে দিতে হবে হাজিরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কয়লাপাচার মামলায় আইনমন্ত্রীকে ইডির নোটিশ। ৮ ফেব্রুয়ারি ইডির সদর দফতরে দিতে হবে হাজিরা। ইডি সূত্রে খবর, গত ২ ফেব্রুয়ারি কয়লাপাচার মামলায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছিল তদন্তকারী সংস্থা। কিন্তু সেবার কোভিডের কারণে নিজের অনুপস্থিতির কথা জানিয়েছিলেন তিনি। তাই ফের তলব করা হয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ SSC Group D: প্রথমবার ভুয়ো নিয়োগ বাতিল, সুপারিশের উৎস নিয়ে প্রশ্ন তুলল আদালত

ইডি সূত্রে খবর, মলয় ঘটক জানিয়েছিলেন, কোভিডের কারণে দিল্লি ছেড়ে যেতে পারবেন না। এমনটাই জানিয়েছিলেন তিনি। তার জন্য সময়ও চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে সময় দেওয়া হয়নি। তাই ৮ তারিখ ফের দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

এর আগে তিনবার ইডির তরফে কয়লাপাচার কাণ্ডে তদন্তের জন্য ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল আইনমন্ত্রী মলয় ঘটককে। দেড় মাস আগে হাজিরা দিয়েছিলেন তিনি। সেবার ৬ ঘন্টা একটানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু অন্যান্যদের সঙ্গে মলয় ঘটকের বয়ানে অমিল খুঁজে পান তদন্তকারী সংস্থা। তবে তদন্ত করতে গিয়ে আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে তদন্তকারী অফিসারদের মধ্যে। এছাড়াও একাধিক ব্যক্তির বয়ানে মলয় ঘটকের নাম উঠে এসেছে। সেই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা। তাই আরও একবার আইনমন্ত্রীকে তলব করা হয়েছে।

কয়লাপাচার মামলায় আইনমন্ত্রীকে ইডির নোটিশ, ফের সক্রিয় তদন্তকারী সংস্থা 

কয়লাপাচার মামলায় আইনমন্ত্রীকে ইডির নোটিশ, ফের সক্রিয় তদন্তকারী সংস্থা 
কয়লাপাচার মামলায় আইনমন্ত্রীকে ইডির নোটিশ, ফের সক্রিয় তদন্তকারী সংস্থা 

এর আগে কয়লা পাচার মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করে ইডি। দুই জনেই দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে হাজিরা দেন। এছাড়াও আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদের যোগ রয়েছে বলে জানা যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত