নজরবন্দি ব্যুরো: মাসিক ৩৫ হাজার টাকা বেতনে কর্মী নিয়োগ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে। করোনার কারণে লকডাউনে অনেকেই কাজ হারিয়েছেন। চাকরি প্রার্থীদের জন্য সুখবর। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ম্যাসিওর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে প্রাথমিক ভাবে ৩ বছরের জন্য প্রার্থী নিয়োগ করা হবে। পরবর্তীতে এর মেয়াদ আরও দুবছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। আগ্রহীরা দ্রুত আবেদন জানান।
আরও পড়ুনঃ প্রয়াত ফুটবলের রাজপুত্র! মারাদোনার সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি তুলে রাখার প্রস্তাব।
আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এখনও পর্যন্ত এই পদের ক্ষেত্রে মাত্র ৬ টি শূন্যপদ আছে। যারা আবেদন করবেন, তাঁদেরকে অন্তত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। এমনকি এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ম্যাসেজ থেরাপি জানতে হবে। এছাড়াও এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুনঃ “ডাকলে আমিও দিল্লি যাব, আন্দোলন করব।” মমতা
মাসিক ৩৫ হাজার টাকা বেতনে কর্মী নিয়োগ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে। চাকরি প্রার্থীদের বয়স অন্তত ৩৫ বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন ৩৫ হাজার টাকা এবং নিয়োগের ক্ষেত্রে তাদের অস্থায়ী ভিত্তিতেই নিয়োগ করতে হবে। নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয় জানতে ক্লিক করুন এই লিঙ্কে…… http://sportauthorityofindia.nic.in







