ভাড়া না বাড়লে বৃহত্তর আন্দোলন, হুঁশিয়ারি বাস মালিক সংগঠনগুলির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  সাধারণ মানুষের ফের একবার মাথায় হাত পরতে চলেছে। ভাড়া বৃদ্ধির দাবিতে ফের একবার সরব হল বেসরকারি বাস মালিক সংগঠনগুলি।

বৃহস্পতিবার কাউন্সিল অফ সিন্ডিকেটের স্পষ্ট ইঙ্গিত, বাস ভাড়া বৃদ্ধি না হলে ফের বিক্ষোভের পথে হাঁটতে পারে বাস মালিক সংগঠনগুলি। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতেই বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছিল বাস মালিক সংগঠনগুলি। তাদের দাবি ছিল, ডিজেলের দাম আকাশছোঁয়া। একইসঙ্গে করোনা পরিস্থিতিতে যাত্রী পারছেন না তারা।

আরও পড়ুন: “ সবে তো ট্রেলার, ১২রিলের সিনেমা বাকি”, শুভেন্দু প্রসঙ্গে সব্যসাচী ।

সেইসঙ্গে ভাড়া বৃদ্ধি না হলে বেসরকারি বাস শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় বলেও দাবি করেছিলেন বাস মালিকরা। এদিন জয়েন্ট কাউন্সিল অফ বার সিন্ডিকেটের সদস্য তপন বন্দ্যোপাধ্যায়  স্পষ্ট জানিয়েছেন, ‛রাজ্য সরকার ভর্তুকির মাধ্যমে বাস চালায়। কিন্তু বেসরকারি বাস মালিক দের সেই উপায় নেই। এভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কোভিডের কারণে বেসরকারি বাস শিল্প কোমায় চলে গিয়েছে। সরকার এই মর্মে কোনও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করুক। কারণ, কৃষির পর সবথেকে বেশি মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত।’

অন্যদিকে যাত্রীদের একাংশের বক্তব্য, বর্তমানে খুলে গিয়েছে অফিস কাছারি। তাই বেসরকারি বাসেও ভিড় যথেষ্ট। সেক্ষেত্রে কেন বাস ভাড়া বৃদ্ধির দাবি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীদের একাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর