Golondaaj: দেবের গোলন্দাজ বাংলা সিনেমা জায়গা করে নিল লা লিগার অফিসিয়াল পেজে! মুগ্ধ সকলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
নজরবন্দি ব্যুরোঃ ১৮৯২ সালে ইউরোপের সমস্ত ক্লাবকে হারিয়ে ফ্রেন্ডস কাপ চ্যাম্পিয়ন হয়েছিল শোভাবাজার ক্লাব। সে দিনের শোভাবাজার ক্লাবের এই কীর্তি আজও ভারতীয় ফুটবলে জ্বলজ্বল করছে। গত বছরই নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনী নিয়ে দেবের একটি বাংলা সিনেমা মুক্তি পায়। দেব অভিনীত সেই সিনেমার নাম গোলন্দাজ। দেবের সেই বাংলা সিনেমা এবার জায়গা করে নিল লা লিগার অফিসিয়াল পেজে।
কয়েক দিন আগে স্পেনের ফুটবল লিগের তরফ থেকে একটি পোস্টার প্রকাশ করা হয় তাদের অফিসিয়াল পেজে। সেখানে দেখা যায়, দেবের জায়গায় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে আছেন বার্সেলোনার রবার্ট লেওয়ানডস্কি। নীচে বাংলায় লেখা সিনেমার নাম- গোলন্দাজ।
Robert Lewandowski 1679411575489
দেবের গোলন্দাজ বাংলা সিনেমা জায়গা করে নিল লা লিগার অফিসিয়াল পেজে! রইল ছবি
ভাবছেন এটা কোন বিজ্ঞাপন। না,কোন বিজ্ঞাপন নয়। ভারতের তো বটেই বাংলার ফুটবলের বাজার ধরতেই এই অভিনব স্ট্র্যাটেজি লা লিগা অফিসিয়াল পেজের। এই মুহূর্তে লা লিগার টপ স্কোরার বার্সেলোনার পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি। বার্সার গোলমেশিনের ছবির পোস্টার তাই অভিনব নিজেদের অফিসিয়াল পেজে প্রকাশ করল স্পেনের ফুটবল পরিচালন কমিটি।

দেবের গোলন্দাজ বাংলা সিনেমা জায়গা করে নিল লা লিগার অফিসিয়াল পেজে! রইল ছবি

DEV ROBERT
দেবের গোলন্দাজ বাংলা সিনেমা জায়গা করে নিল লা লিগার অফিসিয়াল পেজে! রইল ছবি

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে আমরা ভুলতে বসেছি। তারই মাঝে বিদেশি ফুটবল লিগের এই প্রয়াস আমাদের মনে করিয়ে দিল ভারতীয় ফুটবলের জনককে। ভারতের ফুটবলের বাজার ধরতে আগেই আসরে নেমেছে ইপিএল, বুন্দেশলিগা। মেসি, রোনাল্ডো ক্লাব ছাড়ার পর লা লিগার জনপ্রিয়তা অনেকটাই কমেছে। তাই ভারতে লা লিগার বাজার ফিরিয়ে আনতেই এই অভিনব পোস্টার প্রকাশ করল স্পেনের ফুটবল লিগ পরিচালন কমিটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর