নজরবন্দি ব্যুরো: গ্রেপ্তারে স্থগিতাদেশ ৬ই এপ্রিল পর্যন্ত, সুপ্রিম রায়ে সাময়িক স্বস্তি লালার। একের পর এক নোটিসে বিপাক বাড়ছিলই অনুপ মাঝি ওরফে লালার। কয়লা এবং গরু পাচার রুখতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গত কয়েকমাস ধরেই রাজ্য জুড়ে তল্লাশি চালাচ্ছে জোর কদমে। তল্লাশি চালানো হচ্ছে লালা ঘনিষ্ঠ একাধিক জনের বাড়িতে। কয়েকদিন আগেই্দ তদন্তের স্বার্থে লালাকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। তাতে গরহাজির থাকার ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আবেদন জানিয়েছিল আদালতেও। এবং তাতে অনুমতি পেয়েই আসানসোলের সিবিআই বিশেষ আদালত লাল ওরফে অনুপ মাঝির বিরুদ্ধে গ্রেপ্তারি নোটিস আনে কয়েকদিন আগে।
আরও পড়ুনঃ শুভেন্দুকে জেতাতে নন্দীগ্রামে ‘হিন্দুত্ববাদী’ রামকার্ড খেললেন যোগী আদিত্যনাথ।
নোটিস সত্বেও উপস্থিত না থাকায় মঙ্গলবার সকাল থেকে পুলিশ কলকাতা থেকে পুরুলিয়া সম্ভাব্য সকল জায়গায় তল্লাশি চালায় সিবিআই। এমনকি মুম্বাইতে তাঁর বাড়িতেও অভিযান চালায় পুলিশ। কিন্তু কোথাও লালার হদিস পাওয়া যায়নি। নভেম্বরের শুরুতে কয়লা তদন্তের ভার সিবিআই এর হাতে যাওয়ার পর গত ২৭ সে নভেম্বর থেকে বেআইনি কয়লা কণ্ড নিয়ে দফায় দফায় দেশের ৪৫ টি এলাকায় তদন্ত চালায় । ইতিমধ্যে গরু পাচার কেন্দ্রে ধরা পড়া এনামুলের সাথেও লালার সংযোগ খুঁজে পাচ্ছে সিবিআই।
লালা কাণ্ডে বিরোধী দল অভিযোগ ্করেছে বারবার শাসক দলকে নিশানা করেই।তাদের মতে শাসক দলের ছত্রছায়ায় থেকেই জোট তৈরি করে চোরা কারবার চালাতো দলগুলি। সেই তদন্তেই এবার সিবিআই হস্তক্ষেপ করায় গা ঢাকা দিয়েছেন সকলে। গত হাজিরাতে অনুপস্থিত থাকায় এবার অনুপ মাঝি ও তাঁর প্রধান সহযোগী রত্নেশ বর্মার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আসানসোলের সিবিআই।
গ্রেপ্তারে স্থগিতাদেশ ৬ই এপ্রিল পর্যন্ত, সুপ্রিম রায়ে সাময়িক স্বস্তি লালার। নির্বাচনের ঠিক আগে আগেই এককথায় রক্ষাকবচ পেলেন লালা। কয়লা পাচার কাণ্ডে অন্তর্বরতী নির্দেশ সুপ্রিম কোর্টের, আগামী ৬ই এপ্রিল পর্যন্ত গ্রেপ্তার করা যাবেনা লালাকে। গত ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে CBI এর গ্রেপ্তারি পড়য়ানা আনার বিপক্ষে গিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন লালা, তাঁর বক্তপব্য ছিল, CBI এভাবে যেকোন রাজ্যে গিয়ে তদন্ত চালাতে পারেনা। যদিও তৎকালীন খারিজ হয়েছিল সেই দাবী। তবে এবার সেই ঘটনায় স্বস্তি দিয়েছে কোর্ট। জানানো হয়েছে এই ঘটনার আগামী শুনানি ৬ই এপ্রিল এবং ততদিন পর্যন্ত কোনভাবেই লালাকে গ্রেপ্তার করতে পারবে না CBI। তবে তার সাথে এও জানানো হয়েছে, তদন্তে CBIকে সব রকম ভাবে সাহায্য করবেন লালা।



