নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দুকে জেতাতে নন্দীগ্রামে রামকার্ড খেললেন যোগী আদিত্যনাথ। আজই প্রথম দফা নির্বাচনে প্রচারের শেষ দিন। মার্চ মাসের তীব্র রোদের উত্তাপ কে উপেক্ষা করে উত্তেজনার পারদ চড়ছে দুই যুযুধান প্রতিপক্ষের একের পর এক জনসভা, মিছিল প্রচারে। আজ সারাদিন জুড়ে মোট ২৬ টি জসভা রয়েছে তৃণমূল এবং বিজেপির। তৃণমূলের পক্ষে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝড় তুলেছেন প্রচারে তেমনই বিজেপির পক্ষে সুর চড়াচ্ছেন রাজনাথ, যোগী আদিত্যনাথ-রা। এদিন বিজেপির সবকটি সভার মধ্যে সবচেয়ে হেভিওয়েট ২ টি সভা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। নন্দীগ্রাম আর নামখানায় সভা করলেন আদিত্যনাথ।
আর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গেরুয়া বসন ধারি যোগী আদিত্যনাথ রামকার্ড খেললেন বাংলায়। নামখানায় এদিন যোগী আদিত্যনাথ বলেন, “বছরের পর বছর ধরে ভ্রষ্টাচার করছে টিএমসি। বিজেপি কর্মীদের নির্মম হত্যা হচ্ছে। ৪০ দিন সময় আছে আর। ৩৫ দিনের পর টিএমমসি খারাপ সময় শুরু হবে। খুঁজে খুঁজে টিএমসির গুন্ডাদের সাজা দেব। বাংলা সম্প্রীতির রাজ্য ছিল একটা সময়। মাথা পিছু বাংলায় আয় ছিল সবথেকে বেশি। কংগ্রেস, সিপিএম, তৃণমূল সব শেষ করেছে। তৃণমূলের আমলে সবাই চাকরি হারিয়েছে।”
এদিন যোগী প্রশ্ন তোলেন, “দশ বছরে কজনকে বাড়ি দিয়েছে মমতা দিদি? প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছে বহু মানুষ। ২ কোটি ৪২ লাখ কৃষক ছয় হাজার টাকা করে পেয়েছে। কিন্তু বাংলার কৃষকরা কেন পায় না। মমতাদি জবাব দাও।” এদিন যোগী রামকার্ড খেলেন নন্দীগ্রাম আর নামখানার জনসভায়। তিনি বলেন, ”বিকাশে কোনও রুচি নেই মমতার। হাইওয়ে, রেলপথ, কিছুই চাইছেন না দিনি। শ্রীরামের নাম শুনলে রেগে যাচ্ছেন। রামের জয়জয়কার আটকালে জনতা সেই সরকারকে সরাবে। উত্তরপ্রদেশেও তাই হয়েছে। এখন গেরুয়া কাপড় দেখলেই ভয় পাচ্ছে দিদি।”
পাশাপাশি আদিত্যনাথ বাংলার আবেগ উসকে দেওয়ার চেষ্টা করেন। তিনি ব্যাখ্যা করেন, ভারতের একদা সাংস্কৃতিক পীঠস্থান ছিল বাংলা। দুঃসময়ে বাংলাই ভারতকে পথ দেখিয়েছে। তিনি হিন্দুত্বকে উসকে দিয়ে বলেন, চৈতন্য মহাপ্রভু বাংলজুড়ে সনাতন ধর্মের প্রচার করতে কী কী করেছিলেন! পাশাপাশি রবীন্দ্রনাথ কে ছুঁয়ে বঙ্গবাসীকে জানিয়েদেন, বাংলার মাটিতেই জাতীয় সঙ্গীতের জন্ম! বিজেপি সূত্রে খবর, আদিত্যনাথকে নন্দীগ্রামের নিয়ে যাওয়ার সবথেকে বড় কারণ হিন্দু ভোটকে এক জায়গায় করা। শুভেন্দুকে জেতাতে নন্দীগ্রামে যোগীর রামকার্ড মমতাকে রুখতে পারে কিনা।



