BJP’র ইস্তেহার অডিও ক্যাসেট, শুধু শোনা যায়, আর মমতার ইস্তেহার হাই কোয়ালিটির DVD! তফাত বোঝাচ্ছেন অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ BJP’র ইস্তেহার অডিও ক্যাসেট, শুধু শোনা যায়, আর মমতার ইস্তেহার হাই কোয়ালিটির DVD! তফাত বোঝাচ্ছেন অভিষেক। লড়াই চলছে একে অপরকে টেক্কা দেওয়ার। কেউ গায়ে মাখছেন না অন্যের মন্তব্য, পাল্টা সভা থেকে জবাব দিচ্ছেন পয়েন্ট ধরে। নন্দীগ্রামের মাটিকে কলুষিত করেছে যাঁরা, তাদের জবাব দেওয়ার লড়াই এটা, গতকালই মমতার কেন্দ্রে গিয়ে বার্তা দিয়েছিলেন অভিষেক। গোটা বাংলা জুড়ে এখন চলছে প্রচার আর পাল্টা প্রচার। তার মধ্যেই নেতা নেত্রীরা বেশি জোর দিচ্ছেন জঙ্গলমহল আর মেদিনিপুরের ওপর। আর ২৯৪ আসনের মধ্যে এবার হটসিট নন্দীগ্রাম। নন্দীগ্রামে একে অপরের প্রতিপক্ষ মমতা-শুভেন্দু। তার পরই আজ ফের জঙ্গল মহলে তিনি। পুরুলিয়ায় একাধিক সভা করছেন একই দিনে।

আরও পড়ুনঃ অফিসার বদলি যতই করো, মাইনে তোমার ৪১২! একযোগে কমিশন- BJP’কে টিপ্পনি মমতার

নির্বাচনের একেবারে মুখে এসে সভা মঞ্চ থেকে মানুষকে প্রশ্ন করেছেন তিনি একের পর এক। এই নির্বাচন মমতার জেতার নয়, এই নির্বাচন বাংলাকে বাঁচানোর নির্বাচন বলে শুরু করে প্রশ্ন করেছেন বাংলার মানুষ কী চান। দেশের এক মাত্র মহিলা মুখ্যমন্ত্রী বাংলার অধিকারের জন্যই বারবার দিল্লির কাছে হাত পাতুক, নাকি নিজের সরকার গড়ুক নিজেই। স্বাভাবিক ভাবেই উদবেলিত জনগন সম্ম সুরে জানিয়েছেন এউই নির্বাচনে মমতাকেই চান তাঁরা।

গতকাল নন্দীগ্রামের মানুষকে বেছে নিতে বলেছিলেন, নিজের মেয়ে আর বিস্বাসঘাতকের মধ্যে কোন একজনকে, “এক দিকে বাংলার মেয়ে, আর এক দিকে বিশ্বাসঘাতক, কাকে বেছে নেবেন, তা আজ ঠিক করে বাড়ি ফিরতে হবে আপনাদের।” আজও একই প্রশ্ন তোলেন তিনি পুরুলিয়ায় দাঁড়িয়ে। প্রশ্ন করেন দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? কাটফাটা রোদ্দুরে জনতার গর্জন ‘রেশন’। গত লোকসভা নির্বাচনে জঙ্গল মহলে এগিয়ে আছে বিজেপি। তাই এবারে সেই জায়গাতেই বেশি দৃষ্টি দিচ্ছে তৃণমূল কংগ্রেস।

পুরুলিয়ায় দাঁড়িয়ে নাম করে করে গতবারের জেতা সাংসদদের খোঁজ নেন তিনি। কোন উন্নয়ন করেছেন বলেন প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন দিল্লির স্তাবকতা করে বেঁচে থাকবেন, নাকি নিজের সম্মান নিয়ে বেঁচে থাকবেন, তা আপনাদেরই ঠিক করতে হবে। বাংলায় ১০ কোটি লোকের মধ্যে ১ কোটিকে আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পরিষেবা দিলে ১০০ শতাংশকেই দেব। স্বাস্থ্যসাথী দেব সকলকে। আজ আপনারা সকলে স্বাস্থ্যসাথী পেয়েছেন। বিজেপি বলেছিল ১৫ লক্ষ করে টাকা দেব, ভোট চাইতে এলে আগে ওই টাকা চাইবেন বলেও জানান তিনি।

BJP’র ইস্তেহার অডিও ক্যাসেট, শুধু শোনা যায়, আর মমতার ইস্তেহার হাই কোয়ালিটির DVD! তফাত বোঝাচ্ছেন অভিষেক, তুলে আনেন ইস্তেহার প্রসঙ্গ। বেশ কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছে ইস্তেহার। তাতে চাকরি থেকে নারীদের ‘পকেটমানি’, চিকিৎসা থেকে ছাত্র ছাত্রীদের শিক্ষাখাতে ব্যয় সবকিছুকেই সুস্পস্ট ভাবে তুলে ধরেছে দল। তার পরেই প্রকাশ করে বিজেপি। বিজেপির ইস্তেহারে মূল প্রাধান্য পেয়েছে নারী সুরক্ষা। আজকের সভা থেকে বিজেপির ইস্তেহারকে কটাক্ষ করেছেন অভিষেক। তিনি এও বলেন বিজেপির ২০১৪ সালের ক্ষমতায় আসার আগে বলেছিল ১৫ লক্ষ্ টাকা দেবে, প্রশ্ন তোলেন কেউ ১৫ টাকাও পেয়েছে কিনা? তুলে আনেন কোটি বেকারের চাকরির প্রসঙ্গ। তুলনায় তুলে এনেছেন রিপোর্ট কার্ডের কথা। তৃণমূলের রিপোর্ট পৌঁছে যাচ্ছে, এবার বিজেপির কার্ড চাইলেন অভিষেক। তিনি এও বলেন, পৃথক কটাক্ষ নয়, একদিন সভা হোক সামনে। সভা থেকে সঞ্চালক ঠিক করবে বিজেপি, শুধু ১ ঘটা আগে জানালেই সমস্ত খতিয়ান দেবেন অভিষেক , পুরুলিয়ার সভা থেকে চ্যালেঞ্জ তৃণমূলের যুব সভাপতি আর যদি তথ্য পরিসংখ্যান দিয়ে মন জয় করতে না পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবেন বলেও জানান তিনি ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন