কলকাতায় কুশপুতুল পোড়ানো হল কল্যাণের, ক্ষোভের আগুনে জ্বলছেন শ্রীরামপুরের সাংসদ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির প্রতি ক্ষোভ অব্যাহত। পার্থ চট্টোপাধ্যায় গতকাল দলীয় কর্মীদের প্রতি কড়া বার্তা দিলেও প্রশমিত হচ্ছে না ক্ষোভের আগুন। বিতর্কের কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিছুটা শুভেন্দু অধিকারীর সুরেই সুর মেলাচ্ছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। শুভেন্দুর ঢঙেই অভিষেক বিরোধিতায় নেমেছেন তিনি।

আরও পড়ুনঃ ‘বাংলাকে পৃথক রাষ্ট্র মনে করে তৃণমূল’, প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো বিতর্কে দাবি বিজেপির।

কল্যাণ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে নেতা মানিনা। বলছেন ২০১১ সালে দল ক্ষমতায় আসার পর উড়ে এসে জুড়ে বসেছেন অভিষেক। বিরোধিতা করেছেন অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের। তাঁর ভালরকম প্রতিক্রিয়া হয়েছে তৃণমূলের অন্দরে। সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন চলছে, ‘শ্রীরামপুর নতুন সাংসদ চায়’। কিন্তু এবার যেটা হল তা যেন নজিরবিহীন।

এদিন কলকাতার বিভিন্ন জায়গায় শ্রীরামপুরের সাংসদের কুশপুতুল পোড়ালেন যুব তৃণমূল কর্মীরা। দাহ করার সময় উঠল কল্যাণ বিরোধী স্লোগানও। আজ মুদিয়ালি, ভবানীপুর গুরুদ্বারের সামনে, লেকভিউ রোড, লেক মার্কেটের কাছে, রীতিমতো হইহই করে এই কুশপুতুল পোড়ানো হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসের কোনওরকম দলীয় পতাকা না থাকলেও অংশগ্রহণকারীরা জানিয়েছেন তাঁরা সকলেই তৃণমূল কংগ্রেসের যুব দলের কর্মী।

কলকাতায় কুশপুতুল পোড়ানো হল কল্যাণের, ক্ষোভের আগুনে জ্বলছেন শ্রীরামপুরের সাংসদ।

কলকাতায় কুশপুতুল পোড়ানো হল কল্যাণের, ক্ষোভের আগুনে জ্বলছেন শ্রীরামপুরের সাংসদ।
কলকাতায় কুশপুতুল পোড়ানো হল কল্যাণের, ক্ষোভের আগুনে জ্বলছেন শ্রীরামপুরের সাংসদ।

বিক্ষোভকারীদের বক্তব্য, ‘সাংসদ কল্যাণ ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সম্পর্কে যেটা বলেছেন সেটা আমরা মেনে নিতে পারছি না।’ যদিও বিক্ষোভকারীদের দাবি তাঁরা যুব তৃণমূলের কর্মী হিসেবে কল্যাণের কুশপুতুল পোড়াননি। বেশ কয়েকটি ক্লাব এবং সংগঠনের তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। যার মধ্যে ছিল, লেক রোড লেক ক্লাব, লেক ইউথ কর্ণার, ভবানীপুর সেবক সংঘ, ভবানীপুর আমরা সবাই ইত্যাদি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন