মরশুমের শুরুতে ডুরান্ড কাপের ফাইনালে উঠেও হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দী মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। এবার ফের ট্রফি জেতার সুযোগ এসেছে ইস্টবেঙ্গলের কাছে। ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাতও (Carles Square) শিরোপা জেতার এই সুযোগটা আর হাতছাড়া করতে চান না। রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে জিতে সেই আক্ষেপ পূরণ করতে মরিয়া ইস্টবেঙ্গল।
আরও পড়ুন: আনন্দের মধ্যেই বিষাদের সুর, লাল-হলুদ ছাড়ছেন বোরহা, আসবেন কে?

ফাইনালে ৩-২ গোলে ওডিশাকে হারিয়ে কলিঙ্গ কাপ জয় করল ইস্টবেঙ্গল। শেষ ১২ বছর সর্বভারতীয় পর্যায়ে কোনও ট্রফি জেতেনি ইস্টবেঙ্গল। কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup) সেই লজ্জা মুছে ফেলতে মরিয়া লাল হলুদ। কাল ম্যাচে অতিরিক্ত সময়েই খেলায় সমতা ফেরায় ওডিশা। মরিসিওকে বক্সের ভিতরে ফাউল করায় পেনাল্টি পায় ওডিশা।

পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি জহৌ। তাঁর জোরালো শট জালে জড়িয়ে ২-২ করে ফেলল ওডিশা। তারপর ১১১ মিনিটে ফের ওডিশার জালে বল জড়িয়ে দেয় লাল-হলুদ (East Bengal)। অনবদ্য গোল করলেন ক্লেটন সিলভা। স্বভাবতই এই ম্যাচ জিতে দারুন খুশি কোচ। আর এই ট্রফি জিতে কোচ বলেন,
‘আমি শুধুমাত্র আমার দল নিয়েই কথা বলতে পারি। আমার দলের সমর্থকরা এককথায় অসাধারণ। ট্রেনে-বাসে প্রায় ১০ ঘণ্টা জার্নি করে এরা খেলা দেখতে এসেছে। এই মুহূর্তটার জন্য ওরা প্রায় ১২ বছর ধরে অপেক্ষা করেছে। ফলে আমরা যে ক্লাবের জন্য স্পেশাল কিছু একটা করেছি, তা বলা যেতেই পারে।’
ট্রফি জিতে এই প্রথম মুখ খুললেন কুয়াদ্রাত, কী বললেন লাল-হলুদ কোচ

তিনি আরও বলেন, ‘এই দলটাকে তৈরি করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। রয়েছে অক্লান্ত অনুশীলন এবং প্রস্তুতি। আমি অনেক সময়ই বিভিন্ন সমালোচনা শুনতে পাই। অনেক সময় ফলাফল হতাশা তৈরি করে। অনেককেই বলতে শুনেছি যে এত এত ছুটি নিলে কী করে চলবে? আজ দেখুন, আমরা চ্যাম্পিয়ন’।









