১২ বছর অপেক্ষার পর অবশেষে শাপমোচন। সুপার কাপে উড়িষ্যা এফসি কে হারিয়ে অবশেষে ট্রফি জয় করল ইস্টবেঙ্গল। আর এই জয়ে অনন্য অবদান রয়েছেন লাল-হলুদের মিডিও জেনারেল বোরহা হেরেরার। তবে দলের জয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা একদিকে যেমন উচ্ছ্বসিত হয়ে উঠেছেন, ঠিক তেমনই হতাশায় ডুবতেও শুরু করেছেন।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের কলিঙ্গ জয়, ১২ বছরের খরা কাটিয়ে সর্বভারতীয় পর্যায়ে ট্রফি জয় লাল হলুদের



কী সেই খবর? খবর হল দলকে ট্রফি জিতিয়ে এবার নাকি ক্লাব ছাড়ছেন বোরহা (Boraha Hererara)। তিনি এবার গোয়া এফ সি-র হয়ে খেলবেন। সূত্রের খবর, গোয়া তে যাবার প্রধান কারণ হল মানোলো মার্কোয়েজ। কারণ গোয়ার কোচ এবার তিনি।



আর কোলকাতা ছাড়ার সেটাই প্রধান কারণ। তবে তিনি যে চলে যাবেন তা ঠিক ছিল আগে থেকেই। বোরহা চলে যাওয়ায় ইস্টবেঙ্গলের (East Bengal) মাঝমাঠে শূন্যতা তৈরি হবে। কিন্তু তাঁর জায়গাতে কে আসবেন লাল-হলুদে?
আনন্দের মধ্যেই বিষাদের সুর, লাল-হলুদ ছাড়ছেন বোরহা, আসবেন কে?

শোনা যাচ্ছে স্প্যানিশ মিডফিল্ডার (Spanish midfield) ভিক্টর ভাসকোয়েজকে (Victor Vasquez) আনতে চলেছে ইস্টবেঙ্গল। তাঁর সাথে কথা চলছে। তবে এখনো ফাইনাল কিছু যানা যায়নি। ভিক্টর ভাসকোয়েজ খেলেছেন লা গ্যালাক্সি, টরোন্টো এফসিতে।







