নজরবন্দি ব্যুরোঃ নড়েচড়ে বসেছে প্রশাসন। জারি হচ্ছে কড়া বিধি। মাস্ক পরা ফের বাধ্যতামূলক করা হয়েছে বেশ কিছু রাজ্যে। এর মধ্যেই স্বস্তির বার্তা। এবার কোভিড টিকা পাবে ৫ থেকে ১১ বছরের বাচ্চারাও। দেওয়া হবে কোর্বেভ্যাক্স।
আরও পড়ুনঃ দেশে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ অব্যাহত, গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজারের বেশি করোনা আক্রান্ত
জরুরি ব্যবহারের জন্য বায়োলজিক্যাল ই সংস্থার এই টিকাকে ছাড়পত্র দিয়েছে সরকারি প্যানেল। বিশেষজ্ঞ কমিটির পর ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিজিসিআই) ছাড়পত্র লাগবে। সেই ছাড়পত্র পেলেই পাঁচ থেকে ১১ বছরের শিশুদের শরীরে বায়োলজিকাল ই’র কোরবেভ্যাক্স প্রয়োগের ক্ষেত্রে কোনও সমস্যা থাকবে না।

হায়দরাবাদের সংস্থার তৈরি কোর্বেভ্যাক্স দেশে তৈরি তৃতীয় কোভিড টিকা। এর আগে কোভ্যাক্সিন এবং জাইকভ–ডি এই দেশে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। ১২ থেকে ১৮ বছরের কিশোর–কিশোরীদের দেওয়ার জন্য আগেই অনুমোদন পয়েছে কোর্বেভ্যাক্স।

২০২১ সালের ২৮ ডিসেম্বর প্রাপ্তবয়স্কদের নিয়ন্ত্রিতভাবে দেওয়ার জন্য এই টিকাকে ছাড়পত্র দেয় ডিসিজিআই। এটিই প্রথম দেশের আরবিডি প্রোটিন সাবইউনিট প্রতিষেধক। SARS-CoV-2–এ যে স্পাইক প্রোটিন থাকে, তার অংশ হল এই আরবিডি।

জরুরি প্রয়োজনে এবার ৫ থেকে ১১ বছরের শিশুদের কোরবেভ্যাক্স
ভ্যাকসিন নিয়ে সরকার যে কোনও সিদ্ধান্ত নেয় বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতে। সেই কমিটিই কোরবেভ্যাক্স ৫ ঊর্ধ্বদের দেওয়ার সুপারিশ করেছে। দেশের প্রথম প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন কোরবেভ্যাক্স।



