কলকাতার মাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, সোমবার হতে পারে ঝড়-বৃষ্টি ৫০ কিমি বেগে!

দক্ষিণবঙ্গের দাবদাহে হাঁসফাঁস শহরবাসী, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস—আজই মিলতে পারে স্বস্তির বৃষ্টি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দক্ষিণবঙ্গ জুড়ে ভয়াবহ দাবদাহ অব্যাহত। রবিবার দমদম ও সল্টলেকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। কলকাতার পারদও ৩৯.৪ ডিগ্রি পৌঁছেছে, যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। এর ফলে শহর ও শহরতলিতে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় স্বস্তির বৃষ্টি নামতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Shamim Ahamed Ads

যদিও কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কম, তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে। রাজ্যের পশ্চিম অংশ যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।

রবিবার দমদমে তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি, সল্টলেকে ৪০.৪ ডিগ্রি, কলাইকুন্ডায় ৪৩.৩ ডিগ্রি, পানাগড় ও ঝাড়গ্রামে ৪০.১ ডিগ্রি এবং সিউড়িতে ৪১ ডিগ্রি।

উত্তরবঙ্গে পরিস্থিতি আলাদা—সেখানে ঝড়বৃষ্টি ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও, গোটা রাজ্যে তাপমাত্রায় বড় পরিবর্তনের ইঙ্গিত নেই আগামী ছয় দিনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত