দুপুর ৩টের পর কলকাতায় প্রবল বৃষ্টির আশঙ্কা! দক্ষিণবঙ্গের ৮ জেলায় ভারী বর্ষণের সতর্কতা, বাড়ছে দুর্যোগ

ঘূর্ণাবর্ত ও বর্ষাকালীন অক্ষরেখার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। দুপুরের পর থেকে শহর ও ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের আশঙ্কা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতা (Kolkata) ও দক্ষিণবঙ্গে (South Bengal) ফের সক্রিয় হচ্ছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department)-এর পূর্বাভাস অনুযায়ী, সোমবার দুপুর ৩টার পর থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুরু হতে পারে প্রবল বৃষ্টি। পাশাপাশি দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণাবর্ত এবং বর্ষাকালীন অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রঝড়ের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন