উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির দাপট! জেনে নিন পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মঙ্গলবার থেকে ভারী বর্ষণের পূর্বাভাস। কোন জেলায় কতটা প্রভাব পড়বে, জেনে নিন সপ্তাহের বিস্তারিত আবহাওয়া রিপোর্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতা: সপ্তাহের শুরুতে রোদের দেখা মিললেও দুপুর গড়াতেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সূচনা হয়েছে। তবে এটাই শেষ নয়, বরং আগামী কয়েক দিনই পশ্চিমবঙ্গে (West Bengal) বর্ষার আসল রূপ দেখা যেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ, সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করা নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর ও দক্ষিণ—দুই বাংলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা, আর দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন