ফের করোনায় মৃত্যু কলকাতা পুলিশের আধিকারিকের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক আধিকারিকের। মৃতের নাম উদয়শংকর বন্দ্যোপাধ্যায় । তিনি কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনে অ্যাসিস্টেন্ট কমিশনার পদে ছিলেন।

কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। উপসর্গ থাকায় তিনি কোভিড পরীক্ষা করান। তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপর বেসরকারি হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন। সূত্রে খবর, গতকাল ভোর তিনটে নাগাদ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঐ বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই শীর্ষ আধিকারিকের।

বেশ কয়েকদিন ধরে ঠান্ডা জ্বর সর্দি নিয়ে ভুগছিলেন তিনি। পাশাপাশি সূত্র খবর, বেসরকারি হাসপাতালে ভেল্টিলেশনে ছিলেন কলকাতা পুলিশের ওই শীর্ষ আধিকারিক। প্রসঙ্গত  গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ৩০০০ এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলা গুলিও।

আরও পড়ুনঃ অব্যাহত করোনা ঝড়, দেশে আবারও একদিনে সংক্রমিত ৬৮ হাজারের বেশি

সবথেকে খারাপ অবস্থা কলকাতা এবং দুই ২৪ পরগণার। পিছিয়ে নেই হাওড়া জেলাও। গত ২-৩ দিন ধরে সংক্রমণ বাড়ছে দুই মেদিনিপুরেও। রাজ্যে সুস্থতার হার বাড়লেও ঠেকানো যাচ্ছে না মৃত্যু মিছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর