নজরবন্দি ব্যুরোঃ একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়ছিলেন করোনা-যুদ্ধে। ইন্সপেক্টর অভিজ্ঞান মুখার্জি। কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলে অফিসার-ইন-চার্জ হিসাবে কর্মরত ছিলেন। অবশেষে করোনা কেড়ে নিল তাঁর প্রাণ।
কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। প্রাণ হারালেন আজ। ইন্সপেক্টর অভিজ্ঞান মুখার্জীর আকস্মিক প্রয়াণে শোকজ্ঞাপন করেছে কলকাতা পুলিশ। একইসঙ্গে তাঁর পরিবারকে সবরকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা।প্রসঙ্গত রাজ্য জুড়ে রোজ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যায বাদ যাচ্ছেন না পুলিশ কর্মীরাও।


শুধুমাত্র কলকাতা নয়, জেলার থানাগুলিতেও আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইতিমধ্যেই শতাধিকের বেশী পুলিশ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিতেরপক প্রয়াত এই সহযোদ্ধার পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত তাঁর দু-দুবার করোনা টেস্ট হয়েছিল। কিন্তু কোনওবারই পজিটিভ রিপোর্ট আসেনি। তার জেরে না তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন না কোনও চিকিত্সা শুরু করিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই এখন করোনা টেস্ট নিয়ে প্রশ্নের মুখে রাজ্যের কিছু কিছু বেসরকারি সংস্থার পরিষেবা।







