নজরবন্দি ব্যুরো: ভোটের সময় শীতলকুচির ঘটনা বঙ্গ রাজনীতিকে তোলপাড় করে তুলেছিল আর সেই ঘটনা নিয়ে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেছিলেন “ওখানে (শীতলকুচিতে) যা ঘটেছে তা খুবই দুঃখজনক। মৃতদের প্রণাম জানাই। কিন্তু কেন এই সব উসকানি দিয়ে চার জন মায়ের কোল খালি করে দেওয়া হল?”
আরও পড়ুনঃ করোনা যুদ্ধে সামিল গম্ভীরের বিরুদ্ধে DCGI-কে তদন্তের নির্দেশ দিল্লী হাইকোর্টের।
এই ঘটনা ও ভোট প্রচারের সময় বিভিন্ন কথা তিনি বলেছিলে ভরা সভাই দাঁড়িয়ে।তাঁর সিনেমার বিভিন্ন সংলাপ তিনি বলেছিলেন ব্রিগ্রেড থেকে বাংলার বিভিন্ন অঞ্চলে। আর এই সবের জন্য এবার ৬ মে মানিকতলা থানায় মামলা দায়ের করা হয় মিঠুন চক্রবর্তীর নামে।
বাংলা সিটিজেন্স ফোরামের পক্ষ থেকে মামলা করেন মৃত্যুঞ্জয় পাল নামে এক ব্যক্তি। তাতে বলা হয়েছিল, ভোট প্রচারে মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যগুলি সাধারণ সিনেমার সংলাপ নয়। এই ধরনের বক্তব্য সন্ত্রাস এবং উত্তেজনায় প্ররোচনা দেয়।
ফলে কোথাও সন্ত্রাস হলে তাঁর দায় মিঠুনেরও। পরবর্তীতে সেই মামলার শুনানিতে পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল শিয়ালদহ-র এসিজেএম আদালত। সেই ঘটনায় এবার অভিনেতাকে তলব করতে পারে পুলিশ।



