সোমবার চলবে না ২০০-র বেশি মেট্রো, দোলের দিনে প্রথম পরিষেবা কখন?

Kolkata Metro: সোমবার সাধারণত ২৮৮ টি মেট্রো চলে। মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ২৫ মার্চ নর্থ-সাউথ করিডরে ৬০ টি মেট্রো চলবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দোলের দিন মেট্রো পরিষেবায় বদল। কম চলবে মেট্রো। কলকাতা মেট্রো কর্তৃপক্ষর তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কখন থেকে শুরু হবে মেট্রো চলাচল, দিনের প্রথম মেট্রো কটায়? শেষ মেট্রো চলবে কটায়? সারাদিনে কটি মেট্রো (Kolkata Metro Service) চলবে? জেনে নিন বিস্তারিত।

সোমবার চলবে না ২০০-র বেশি মেট্রো, দোলের দিনে প্রথম পরিষেবা কখন?

আরও পড়ুন: ‘দেব ভালো ছেলে,… অসৎ সঙ্গে নরকবাস’, ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থীকে নিয়ে মন্তব্য সুকান্তর

সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন। অফিস যাত্রীদের ভিড় চোখে পড়ে মেট্রোয় (Metro)। কিন্তু আগামী সোমবার দোলযাত্রা। সেই কারণে অধিকাংশ অফিস বন্ধ থাকবে। অন্যান্য সোমবারের তুলনায় যাত্রীদের সংখ্যাও কম থাকবে বলেই ধারণা। সোমবার সাধারণত ২৮৮ টি মেট্রো চলে। মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ২৫ মার্চ নর্থ-সাউথ করিডরে ৬০ টি মেট্রো চলবে। অর্থাৎ আপ লাইনে ৩০ টি এবং ডাউন লাইনে ৩০ টি মেট্রো চলবে। সোমবার দুপুর ২ টো ৩০ মিনিটে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

সোমবার চলবে না ২০০-র বেশি মেট্রো, দোলের দিনে প্রথম পরিষেবা কখন?
সোমবার চলবে না ২০০-র বেশি মেট্রো, দোলের দিনে প্রথম পরিষেবা কখন?

সোমবার মেট্রো পরিষেবা (Metro Service) শুরু হয় সকাল ৬ টা ৫০ মিনিটে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার দমদম থেকে কবি সুভাষগামী এবং কবি সুভাষ থেকে দমদমগামী (Kavi Subhash to Dumdum) প্রথম মেট্রো চলবে দুপুর আড়াইটেয়। দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো শুরু হবে দুপুর ২ টো ৩০ মিনিটে। অন্যান্য সোমবার সকাল ৬ টা ৫৫ মিনিটে শুরু হয় পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মেট্রো পরিষেবা পাওয়া যাবে দুপুর ২ টো ৩০ মিনিটে।

সোমবার চলবে না ২০০-র বেশি মেট্রো, দোলের দিনে প্রথম পরিষেবা কখন?

২৫ মার্চ দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো চলবে রাত ৯ টা ৪০ মিনিটে। রাত ৯ টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো চলবে। কবি সুভাষ থেকে দমদমগামী এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো চলবে যথাক্রমে রাত ৯ টা ৪০ মিনিটে এবং রাত ৯ টা ৩০ মিনিটে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত