নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতির কারণে রাজ্যে প্রায় দু’বছর ধরে বিভিন্ন সময়ে জারি করা হয়েছিল বিভিন্ন বিধি-নিষেধ আর সেই বিধিনিষেধের আওতায় পড়েছিল কলকাতা মেট্রো রেল। অবশেষে রাজ্যের তৃতীয় ঢেউয়ের লক্ষণ কমে যেতেই রাজ্য সরকারের তরফে শিথিল করা হয়েছে বিধি নিষেধ।
আরও পড়ুনঃ দর্শনার্থীদের জন্য সুখবর, কাল থেকেই খুলছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ


আর শেষ কারণে শহরের প্রান, কলকাতা মেট্রো ফিরছে তার নিজস্ব গতিতে। কিছুদিন আগেই ফের টোকেন পরিষেবা চালু করেছে কলকাতা মেট্রো। আর এবার আরও একধাপ এগিয়ে সপ্তাহের ছুটির দিন রবিবার আরো বেশি মেট্রো মিলবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, আগামী রবিবার অর্থাৎ ৬ মার্চ থেকে সকাল ৯টা থেকে মিলবে মেট্রো । এতদিন রবিবার সকাল ১০টা থেকে চালু হত মেট্রো পরিষেবা। অর্থাৎ এবার থেকে এক ঘণ্টা আগে থেকেই মেট্রো চলাচল শুরু হয়ে যাবে।


এবার থেকে রবিবার মিলবে আরও বেশি মেট্রো, কবে থেকে জানুন
ফলে সুবিধা হবে যাত্রীদের। আগে প্রতি রবিবার আপ ও ডাউন মিলিয়ে ১২০টি মেট্রো যাতায়াত করত। কিন্তু এবার তা বেড়ে হচ্ছে ১২৮। এর অর্থ, ৮বার অতিরিক্ত পরিষেবা পাবেন যাত্রীরা। ফলে ছুটির দিনেও মেট্রো পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না।







