Market price: মহাষষ্ঠীর দিনে অগ্নিমূল্য বাজারদর, জানুন আজ কত যাচ্ছে শাকসবজি, মাছ-মাংসের দাম…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

খাস ডেস্ক: আজ মহাষষ্ঠী। আর পুজোর শুরুতেই সামান্য উর্ধ্বমুখী বাজার দর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে কলকাতায় কত যাচ্ছে মাছ, মাংস, শাক-সবজির বাজার দর। (স্থানীয় বাজার দরে সামান্য হের ফের হতে পারে)।

আরও পড়ুন: Horoscope: ১০০ বছর পর দুর্গাপুজোয় রাজযোগ! মহাষষ্ঠী এই শুভ দিন কেমন যাবে আপনার? জানুন রাশিফল

জ্যোতি আলু ৩৫-৪০ টাকা কিলো (পাইকারি দর ২৫-৩০টাকা কিলো), চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কিলো দরে (পাইকারি দর ৩৫-৩৮ টাকা কিলো)। পেঁয়াজের দর আজ খুচরো বাজারে ৩৫-৪৫ টাকা কিলো (পাইকারি দর কিলোতে ১৯-২১ টাকা), রসুন কিলো ৮৫-১০০ টাকা, আদা কিলোতে ৯০-১০০ টাকায়, কাঁচালঙ্কা কিলোতে ৮০-১০০ টাকায়, ক্যাপসিকাম/ বেলপেপার ২৫০-৩০০ টাকা কিলো, পাতিলেবু ১০ টাকায় ৩ পিস।

মহাষষ্ঠীর দিনে অগ্নিমূল্য বাজারদর, জানুন আজ কত যাচ্ছে শাকসবজির দাম

গাঁটি কচু ২৫-৩৫ টাকা কেজি, কুঁদরি প্রতি কেজি ১৫ টাকা, উচ্ছে প্রতি কেজি ২৫ টাকা, ধনেপাতা ৫ টাকা আঁটি, পুই শাক ১০ টাকা আঁটি, লাল শাক ১০ টাকা আঁটি, পাটশাক ১০ টাকা আঁটি।কুমড়ো প্রতি কেজি ২০-৩০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি, চিচিঙ্গা ৩০ টাকা প্রতি কেজি, মটরশুঁটি ৩০-৪০ টাকা কেজি, লাউ প্রতি কেজি ৪০ টাকা, ইঁচড় ২৫ টাকা কেজি, শসা ২০-৩০ টাকা কেজি, টমেটো প্রতি কেজি ৫০ টাকা, কাঁকরোল ৩৫ টাকা কেজি।

মহাষষ্ঠীর দিনে অগ্নিমূল্য বাজারদর, জানুন আজ কত যাচ্ছে শাকসবজির দাম

এদিকে মাছের দাম একই রয়েছে। গোটা রুই মাছ ১৬০-১৮০ টাকা। আর কাটা রুই মাছের দর ১৮০-২০০ টাকা। গোটা কাতলা ২৪০-২৫০ টাকা। কাটা কাতলার দর ৩০০-৩২০ টাকা কিলো, পার্শে মাছের দর ৩০০-৩৫০ টাকা কিলো, পাবদা মাছ ৩০০-৪০০ টাকা কিলো দরে।

মহাষষ্ঠীর দিনে অগ্নিমূল্য বাজারদর, জানুন আজ কত যাচ্ছে শাকসবজির দাম

মহাষষ্ঠীর দিনে অগ্নিমূল্য বাজারদর, জানুন আজ কত যাচ্ছে শাকসবজির দাম

তেলাপিয়া মাছ ১২০-১৮০ টাকা কিলো, মৌরোলা ৩৫০-৩৫০ টাকা কিলো, ট্যাংরা মাছ ১৮০-২২০ টাকা। ভোলা মাছের দর ১২০-৩৫০ টাকা কিলো, গলদা চিংড়ি ৫০০-৬০০ টাকা কিলো, বাগদা চিংড়ির দর ৭০০-৯০০ টাকা কিলো। আর মুরগির মাংস (গোটা) কিলোতে ১৬০-২০০ টাকা, মুরগির মাংস (কাটা) ১৯০-২৫০ টাকা কিলো, পাঁঠা / খাসির মাংস ৭৫০-৯০০ টাকা কিলো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত