নজরবন্দি ব্যুরোঃ আসতে চলেছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। সারাবছর ধরে মানুষ এই দিনটিরই অপেক্ষায় বেঁচে থাকে। যে কিভাবে তারা এই দিনটি উপভোগ করবেন। হিসেব বলছে সময় বাকি আর মাত্র ৫০ দিনেরও কম। তবে জানেন কি এবার কিন্তু মা আসছেন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। এবার রয়েছে আরও চমক। এবার শুধু মা দুর্গা ঘোড়ায় করে আসবেনই না ফিরবেনও ঘোড়ায় করে।


এই বছর মহালয়া পড়েছে ১৪ অক্টোবর। এই দিন পিতৃপক্ষের অবসান হবে এবং সূচনা হবে মাতৃপক্ষের। তবে পুজো কিন্তু শুরু হবে ষষ্টির দিন থেকে। তাই কাউন্ট ডাউন কিন্তু এখন থেকেই শুরু। কিন্তু জানেন কি এইবছরের দুর্গা পুজোর নির্ঘণ্ট কবে।

এক নজরে দেখে নিন।
মহাষষ্ঠী- ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার
মহাসপ্তমী- ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার
মহাষ্টমী – ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
(সন্ধিপুজো-
সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো।
সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু।


২০২৩ -এ দেবীর আগমন হবে ঘোড়ায়, দেখে নিন এই বছরের দুর্গা পুজোর নির্ঘণ্ট

সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান।
রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি)
মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।
বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।








