Hilsa Price: ইলিশের দামে হাত পুড়ছে, মধ্যবিত্তের কথা ভেবে প্রতি পিস মাছ বিক্রি হচ্ছে কুড়ি থেকে তিরিশ টাকায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাগামছাড়াভাবে প্রতিদিন প্রচণ্ডভাবে দাম বেড়ে চলেছে ইলিশের। ফলে মধ্যবিত্তদের পাতে পড়ছে না ইলিশ। তাই মধ্যবিত্তদের কথা ভেবে এবার ইলিশ মাছ কেটে বিক্রি করছেন ইলিশ মাছ বিক্রেতারা। সম্প্রতি সেই খবরই সামনে এলো।

আরও পড়ুনঃ রাখিতে দাদা,ভাইকে ভালো মন্দ রেঁধে খাওয়াবেন না? রইল তেমনই কয়েকটি সহজ রেসিপি

শিলিগুড়ির হায়দারপাড়া এবং বিধান মার্কেটে বিক্রেতারা এই ভাবেই মাছ বিক্রির মাধ্যমে তাদের ব্যাবসা চালিয়ে যাচ্ছে। ইলিশের মাত্রা ছাড়া দামের জন্য বিক্রি হচ্ছেনা। তাই নিজেদের ব্যাবসা রক্ষাত্রে তারা সিদ্ধান্ত নিয়েছেন মাছ পিস পিস করে কেটে কেটে বিক্রি করবেন। আর এরফলে ইলিশের দামও খুব কম হছে।

images 7

তারা এক পিস ইলিশ মাছের দাম ধার্য করেছেন কুড়ি টাকায়। কোনটা আবার তিরিশ টাকা। মাছের সাইজের ওপর নির্ভর হচ্ছে সেটি। প্রতি পিস ইলিশ বিক্রি হচ্ছে কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছে সাধারন মানুষ। তাদের থেকে কেউ দুই পিস আবার কেউ তিন পিস ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছেন।

ইলিশের দামে হাত পুড়ছে, তবে এবার মিলল সুহারা

ইলিশের দামে হাত পুড়ছে, তবে এবার মিলল সুহারা
ইলিশের দামে হাত পুড়ছে, তবে এবার মিলল সুহারা

তবে এই ভাবে কিনতে তাদের লজ্জা লাগলেও কিছু করার নেই। বাড়ির বাচ্ছা এবং ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে এইটূকু করতেই হয় তাদের। কারন এই আগুন বাজার এর মধ্যে ইলিশ মাছের দামের আগুন আরো বেশী। তাই বাধ্য হয়ে তাদের এই এক দুই পিস মাছ কিনেই সন্তুষ্ট হতে হচ্ছে। বিধান মার্কেটের এই খবর শোনার পর খুশির জোয়ারে ভাসছেন সকলে। অনেকে আবার এক সাথে দশ বারো পিসও ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন। যার ফলে অবশেষে লাভের মুখ দেখছেন বিক্রেতারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত