নজরবন্দি ব্যুরোঃ আজ রাখি বলে কথা। আজকের দিনে নিজের দাদা বা ভাইকে কিছু রান্না করে না খাওয়ালে হয় নাকি। তবে এখনকার ব্যস্ততার দিনে সব দিদি বোন রাও ব্যস্ত। কেউ ছোটে কলেজে বা কেউ অফিসে। তাই এমন কিছু রান্না করা যেতেই পারে যেটি চটজলদি হয়ে যায়। জেনে নিন সেরকম কয়েক ধরনের রান্নার পদ্ধতি।
আরও পড়ুনঃ চাকমাদের বিখ্যাত কোঁড়ল রেসিপি, ট্রাই করে দেখবেন নাকি?


কেক
সামান্য কয়েকটি উপাদানের সাহায্যে মাত্র তিন মিনিটে আপনি এই কেকটি বানিয়ে ফেলতে পারেন। প্রথমে একটি কফি মাগ নিয়ে নিন। এরপর সেই কফি মাগের ভেতরে কয়েক টুকরো তেল ভালো করে মাখিয়ে নিন। এরপর মাগের মধ্যে ৪ টেবিল চামচ ময়দা, ৪ টেবিল চামচ চিনি, ২ টেবিল চামচ কোকো পাউডার, ৩ টেবিল চামচ গুঁড়ো দুধ এবং একটি ডিম ভালো করে মিশিয়ে নিন। এরপর মাইক্রোওয়েভে সাহায্যে ব্রেক করে নিলেই তৈরি হয়ে যাবে লোভনীয় এই চকোলেটের কেক।

ব্রেড রোল
প্রথমে স্লাইস পাউরুটি নিয়ে নিন। এবং তার চারপাশ থেকে পোরা অংশগুলো ভালকরে কেটে বাদ দিয়ে দিন। এরপর মাংসের কিমা দিয়ে পুর বানিয়ে নিন। এবং পাউরুটির মধ্যে ফিলিং দিয়ে রোল আকারে গড়ে নিন। এরপর ডিমের ব্যাটারে চুবিয়ে বিস্কুট গুড়ো দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ব্রেড রোল।



রাখিতে দাদা,ভাইকে ভালো মন্দ রেঁধে খাওয়াবেন না? দেখুন সহজ রেসিপি
চিকেন অমলেট
প্রথম চিকেন গুলি ভালো করে কুচি কুচি করে নিন। এরপর কড়াই নিয়ে নিন এবং কড়াইয়ের মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে এবং বিভিন্ন মশলা দিয়ে রান্না করে নিন। এরপর তিন চারটে ডিম ফেটিয়ে নিন। এরপর ডিমের মধ্যে মাংসের কিমা গুলো মিশিয়ে ভালো করে অমলেট বানিয়ে নিন। এরপর ওপর থেকে ধনে পাতা এবং গোলমরিচ, লঙ্কাকুচি এবং মেয়নিজ ছড়িয়ে পরিবেশন করে দিন।








