Ice-Cream: আইসক্রিমেই কমবে ওজন, দূরে থাকবে স্তন ক্যানসার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বাস্থ্যের জন্য অনেক উপকারি আইসক্রিম। শুনে অবাক হচ্ছেন? কিন্তু ভেবে দেখুন তো আইসক্রিম খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া দায়। মন খারাপের মাঝে একটু আইসক্রিম মন ভালো করার একটি অন্যতম উপাদান। তবে ওজন বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই আইসক্রিম খেতে চান না। কিন্তু জানেন কি, এই খাবারের পুষ্টিগত গুণাগুণও নেহাত কম নয়?

আরও পড়ুনঃ অল্প সময়ে পরিচিত পুরুষদের যৌন ইঙ্গিত কিভাবে বুঝবেন?

সন্তান ধারণের ক্ষমতা বাড়িয়ে তোলে: মা হতে চাইছেন? তবে আইসক্রিমের মতো হাই-ফ্যাট ডেয়ারি অনায়াসেই খেতে পারেন। একটি গবেষণা অনুযায়ী, যে সব মহিলারা হাই-ফ্যাট ডেয়ারি খান, তাঁদের গর্ভধারণের হার নন-ফ্যাট ডেয়ারি খাওয়া মহিলাদের তুলনায় বেশি।

আইসক্রিমেই কমবে ওজন, দূরে থাকবে স্তন ক্যানসার
আইসক্রিমেই কমবে ওজন, দূরে থাকবে স্তন ক্যানসার

স্তন ক্যানসার রোধ করে: মহিলাদের শরীরে ক্যালসিয়ামের অভাবে অনেক সময়ে স্তন ক্যানসার দেখা যায়। আইসক্রিমে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। তাই এটি স্তন ক্যানসারের আশঙ্কা কমায়।

ওজন ঝরাতে সাহায্য করে: অনেকেই মনে করেন, আইসক্রিম খেলে ওজন বেড়ে যেতে পারে। কিন্তু আদতে হয় উল্টোটা। ঠান্ডা কিছু খেলে শরীরের ক্যালোরি ঝরে। তাই বলে মাত্রারিক্ত আইসক্রিম খেলে হিতে বিপরীত হতে পারে।

আইসক্রিমেই কমবে ওজন, দূরে থাকবে স্তন ক্যানসার
আইসক্রিমেই কমবে ওজন, দূরে থাকবে স্তন ক্যানসার

খনিজ পদার্থ সমৃদ্ধ: আইসক্রিম কেবল প্রোটিন সমৃদ্ধ নয়, এতে ক্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, আয়োডিন, ফসফরাস, ভিটামিন এ এবং বি কমপ্লেক্সের মতো খনিজ পদার্থও রয়েছে। শরীরকে সুস্থ ও তরতাজা রাখতে এই খনিজগুলোর অত্যন্ত প্রয়োজন।

দেহের হাড় ভাল রাখে: হাড় শক্তিশালী রাখতে সবচেয়ে প্রয়োজনীয় খনিজ হল ক্যালসিয়াম। শরীরে ক্যালসিয়ামের চাহিদা মেটাতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া খুবই প্রয়োজন। আইসক্রিমে ভরপুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। পর্যাপ্ত পরিমাণে এটি খেলে দেহের হাড় মজবুত হবে। তাই আপনার ডায়েটে এটি অন্তর্ভুক্ত করতে পারেন।

আইসক্রিমেই কমবে ওজন, দূরে থাকবে স্তন ক্যানসার

আইসক্রিমেই কমবে ওজন, দূরে থাকবে স্তন ক্যানসার

প্রচুর পরিমাণ মিনারেল এবং ভিটামিন: আইসক্রিমে প্রচুর পরিমাণ ভিটামিন এ, ডি, ক্যালসিয়াম এবং ফসফরাস এবং রিবোফ্ল্যাভিন থাকে। এই উপাদানগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে।

মন ভাল করে: আইসক্রিম আমাদের মানসিক স্বাস্থ্য ভাল রাখতে পারে। কারণ দুধে ট্রিপটোফ্যান থাকে, যা সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে। আর এই সেরোটোনিন আপনার দেহে যে হরমোন তৈরি করে তা আপনার মানসিক স্বাস্থ্যকে ভাল রাখতে অনেক বড় ভূমিকা পালন করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত