Dengue নিয়ন্ত্রণে তৎপর পুরসভা, নয়া নির্দেশ জারি করে হেল্পলাইন চালু KMC-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ক্রমশ বাড়ছে ডেঙ্গুর চোখ রাঙানি। রীতিমত উদ্বেগজনক পরিস্থিতি রাজ্যের। আর রাজ্যের এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। ইতিমধ্যেই গোটা বাংলা জুড়ে ১৬টি এলাকাকে ‘অতি বিপজ্জনক’ বলে ঘোষণা করেছে কলকাতা পুরসভা। তবে ডেঙ্গুর দাপট কমাতে ইতিমধ্যেই তৎপরতা গ্রহণ করেছে কলকাতা পুরসভা। শুধু তাই নয়, পুরসভার পক্ষ থেকে একাধিক নির্দেশ জারি করে হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে।

আরও পড়ুন: Abhishek Banerjee: ১০ হাজার লোক নিয়ে দিল্লি যাচ্ছে তৃণমূল, গান্ধী জয়ন্তীতে অভিষেকের ঝাঁঝালো কর্মসূচি

পুরসভা সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলা করতেই আগামী সপ্তাহ থেকে একটি হেল্পলাইল চালু করছে কলকাতা পুরসভা। জানা যাচ্ছে, এই হেল্পলাইনের মাধ্যমে ডেঙ্গু সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য আপনি পেয়ে যাবেন। শুধু তাই নয়, পাশাপাশি, হাসপাতালে বেডের হালহকিকত জানা যাবে। এছাড়া ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে বেড সংরক্ষণেরও জন্য নির্দেশ দিয়েছে পুরসভা।

Dengue নিয়ন্ত্রণে তৎপর পুরসভা, হেল্পলাইন চালু KMC-র
Dengue নিয়ন্ত্রণে তৎপর পুরসভা, হেল্পলাইন চালু KMC-র

অন্যদিকে, পরিস্থিতি মোকাবিলার বুধবার বিকেলেই পুরভবনে জরুরি বৈঠক করলেন শহরের মেয়র ফিরহাদ হাকিম। আর ওই বৈঠকে উপস্থিক ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং সাংসদ তথা তৃণমূলের চিকিৎসক-নেতা শান্তনু সেন। এই বৈঠক থেকে মেয়র ফিরহাদ হাকিমের দাবি করে জানান যে, ডেঙ্গু এখনও অত্যন্ত নিয়ন্ত্রণে। আর তার কৃতিত্বটা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Dengue নিয়ন্ত্রণে তৎপর পুরসভা, হেল্পলাইন চালু KMC-র

এদিকে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক অবস্থায় রয়েছে উত্তর চব্বিশ পরগনার। এছাড়াও স্বাস্থ্য দফতরের রিপোর্টে ১৬টি পুরসভাকে ‘অতি বিপজ্জনক’ বলে চিহ্নিত করা হয়েছে। এই পুরসভাগুলির মধ্যে রয়েছে বিধাননগর, দক্ষিণ দমদম, হাওড়া, উত্তর দমদম, শ্রীরামপুর, বালি, বরাহনগর, কামারহাটি, বারাসত, অশোকনগর, কল্যাণগড়, নৈহাটি, উত্তরপাড়া, রাজপুর, সোনারপুর, ব্যারাকপুর, পানিহাটি, দমদম। অন্যদিকে, গত সপ্তাহের পরিসংখ্যান অনুযায়ী কলকাতা শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩,৮৭০ জন। চলতি সপ্তাহেও নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

Dengue নিয়ন্ত্রণে তৎপর পুরসভা, হেল্পলাইন চালু KMC-র

Dengue নিয়ন্ত্রণে তৎপর পুরসভা, হেল্পলাইন চালু KMC-র

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন