সানরাইজার্স হায়দরাবাদের কাছে দুরমুশ হওয়ার পরে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলকে তীব্র ভর্ৎসনা করছেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। দলের মালিকের ধমকানির ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তোলপাড় হয় সোশাল মিডিয়া। লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার তীব্র সমালোচিত হচ্ছেন। এর মধ্যেই সোশাল মিডিয়ায় লেখা হচ্ছে, আত্মসম্মানই শেষ কথা।
আরও পড়ুন: দ্রাবিড় জামানা শেষ! নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিচ্ছে বিসিসিআই

লোকেশ রাহুলেরই সরে যাওয়া উচিত। আর এবার শোনা যাচ্ছে এবার অধিনায়কত্ব ছাড়বেন বলে মনস্থির করেছেন। শুধু দলের অধিনায়কত্ব ছাড়বেন সেটি নয়, আসন্ন আইপিএলের আগে তিনি লখনৌ দল ছাড়তে চলেছেন বলে জানা গিয়েছে।

চলতি আইপিএলে ব্যাট হাতে বেশ ভালো ছন্দে রয়েছেন কেএল রাহুল। ১২ ম্যাচে ৩৮.৩৩ গড়ে ও ১৩৬.০৯ স্ট্রাইক রেটে ৪৬০ রান বানিয়েছেন। তার এই দুর্দান্ত পারফরমেন্সের পরেও তাকে ফ্রাঞ্চাইজি মালিকের থেকে কথা শুনতে হয়েছে।
অধিনায়কত্ব ছাড়লেন কে এল রাহুল! খেলবেন না বাকি ম্যাচ

লখনৌ’ এখনও প্লে-অফের দৌড়ে টিকে রয়েছে। তাদের এখনও বাঁকি রয়েছে দিল্লি ও মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ। প্লে-অফে কোয়ালিফাই করতে গেলে এই দুই ম্যাচে জয় সুনিশ্চত করতে হবে লখনৌ’ দলকে।



