KKR: ফের ধাক্কা নাইট শিবিরে, চোটের কারণে এবার অনিশ্চিত এই তারকা পেসার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একের পর এক ধাক্কা। অধিনায়ক শ্রেয়স আইয়ার আগেই পিঠে চোট পেয়েছিলেন। অস্ত্রোপচারের জন্য এ বারের আইপিএল খেলা হচ্ছে না তাঁর। নতুন অধিনায়ক বাছতে বসে মাথার চুল ছেঁড়ার অতিক্রম কলকাতা নাইট রাইডার্স কর্তাদের।

আরও পড়ুনঃ IPL এর আগেই নিজের ফের বিয়ে নিয়ে মুখ খুললেন শিখর ধাওয়ান

ফের একটা দুঃসংবাদ। গোদের উপর বিষফোঁড়ার মতো দলের আরও এক ক্রিকেটার চোটের কবলে পড়লেন! এবার জানা গেল চোটের কবলে কিউয়ি পেসার লকি ফার্গুসন। ইডেনে ইতিমধ্যেই অনুশীলন শুরু দিয়েছে নাইট শিবির। প্র্যাকটিস ম্যাচও খেলেছে দল। আর আজ, রবিবার কলকাতায় পৌঁছে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফার্গুসনের।

22 13

কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আপাতত তিনি আসতে পারছেন না বলেই খবর। তাঁর কবে থেকে পাওয়া যাবে, সে বিষয়েও কোনও তথ্য দেওয়া হয়নি ফ্র্যাঞ্চাইজির তরফে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের চতুর্থ টেস্টে পিঠে ব্যথা অনুভব করেন শ্রেয়স আইয়ার।

ফের ধাক্কা নাইট শিবিরে, চোটের কারণে এবার অনিশ্চিত এই তারকা পেসার

জানা যায় চোট এতোটাই গুরুতর যে অস্ত্রোপচারের প্রয়োজন শ্রেয়সের। তবে আসন্ন ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ত্রোপচার করছেন না শ্রেয়স। কিন্তু এবারের আইপিএলে খেলা তাঁর অনিশ্চিত। কলকাতা নাইট রাইডার্সকে বেছে নিতে হতে পারে নতুন অধিনায়ক।

ফের ধাক্কা নাইট শিবিরে, চোটের কারণে এবার অনিশ্চিত এই তারকা পেসার

21 15
ফের ধাক্কা নাইট শিবিরে, চোটের কারণে এবার অনিশ্চিত এই তারকা পেসার

আসন্ন আইপিএলের প্রথম ম্যাচে আমেদাবাদে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএল-এর দ্বিতীয় দিনে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর