নজরবন্দি ব্যুরোঃ লজ্জার রেকর্ড ভাঙার লক্ষ্যে আজ মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর বাহিনী। গত ম্যাচে হায়দ্রাবাদকে ১০ রানে হারিয়ে এবারের আইপিএল সফর দারুনভাবে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে তৃতীয় দল হিসেবে আইপিএল ইতিহাসে ১০০ ম্যাচ জেতার রেকর্ড ও গড়েছে তারা।
আরও পড়ুনঃ কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, আঁকলেন রক্তপলাশ, ৩ ঘন্টা পর ধর্মতলায় ধর্ণা তুললেন মমতা
আর আজ চেন্নাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেকেআর মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন ও পাঁচ বারের ট্রফি জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। যারা গত ৯ বছরের মত এবারও প্রথম ম্যাচ হেরে গিয়েছে। যে ম্যাচ ছিল ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। তাই আজ যে জেতার জন্যই ঝাঁপাবে রোহিত এর দল সেকথা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে মুম্বই মানেই কেকেআরের কাছে মূর্তিমান বিভীষিকা। রেকর্ডবুক বলছে সেকথাই। আজ পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়ে কেকেআর জিতেছে মাত্র ৬ বার। বাকি ২১ বার হার স্বীকার করতে হয়েছে তাদের।
যা কোন দলের বিরুদ্ধে অন্য কোন দলের হারের নিরিখে রেকর্ড। তাই আজ অ্যাডভান্তেজ যে মুম্বই সেকথা বলার অপেক্ষা রাখে না। তবে রেকর্ডবুকে ক্রিকেট খেলা হয় না। খেলা হয় মাঠে। তাই অতীত ইতিহাস দূরে সরিয়ে প্রথম ম্যাচ জেতা কেকেআর আজ ভরপুর আত্মবিশ্বাস নিয়ে নামতে চলেছে মুম্বই এর বিরুদ্ধে। নিতিশ রানা থেকে প্রসিদ্ধ কৃষ্ণা সকলেই যথেষ্ট ছন্দে রয়েছে। প্রথম ম্যাচে মাত্র এক ওভার বল করা হরভজন সিং ভাগ করে নিচ্ছে নিজের অভিজ্ঞতা। এমন অবস্থায় লজ্জার রেকর্ডকে ভেঙে ফেলার লক্ষ্যে নামছে কেকেআর। অন্যদিকে বোলিং ভাল হলেও দলের মিডল অর্ডার ব্যাটিং চিন্তায় রাখছে রোহিতকে। গত ম্যাচে আরসিবির হর্সল প্যাটেল ৫ উইকেট নিয়ে একাই ভেঙে দেন মুম্বই এর শক্তিশালী মিডল অর্ডারকে।
লজ্জার রেকর্ড ভাঙার লক্ষ্যে আজ মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর বাহিনী। তাই কিছুটা চিন্তিত রোহিত। এছাড়া ওপেনার হিসেবে লিন প্রথম ম্যাচে রান পাওয়ায় তাঁকে বসিয়ে ডিকককে খেলানোর সম্ভবনা কম। এমন অবস্থায় আজ পূর্ব-পশ্চিমের মারকাটারি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।









