মিরাকেলের আশা নিয়ে আজ হায়দরাবাদের বিরুদ্ধে নামছে নাইটরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কেন উইলিয়ামসনের দল। অপর দিকে লিগ টেবিলের অবস্থান অনুযায়ী প্লে অফে যেতে হলে অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হবে কলকাতা নাইট রাইডার্সকে।

আরও পড়ুনঃ MS Dhoni: সামনের IPL -এ কি করবেন? নিজে মুখে জানালেন মাহি

নিজেদের বাকি দুটো ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে বাকিদের রেজাল্টের দিকে। রাজস্থান, দিল্লি, ব্যাঙ্গালোর, পাঞ্জাব, হায়দরাবাদকে তাঁদের বাকি সব ম্যাচই হারতে হবে। একমাত্র তবেই শেষ চারে যেতে পারবে নাইটরা। সামান্য যেটুকু সম্ভাবনা রয়েছে, সেটাকে বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচ জিততেই হবে কেকেআরকে ।

মিরাকেলের আশা নিয়ে আজ হায়দরাবাদের বিরুদ্ধে নামছে নাইটরা

কিন্তু এ হেন মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়ে গিয়েছে নাইট শিবির। নিতম্বে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অজি পেসার প্যাট কামিন্স ।আগের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে রানে ফিরেছেন ভেঙ্কটেশ আইয়ার। যেটা কেকেআর শিবিরকে ভালমতো স্বস্তি দেবে। ভেঙ্কটেশের সঙ্গে এদিন ফের ওপেন করতে আসতে পারেন রাহানে।

মিরাকেলের আশা নিয়ে আজ হায়দরাবাদের বিরুদ্ধে নামছে নাইটরা

কামিন্স যেহেতু নেই, সেক্ষেত্রে ফিঞ্চকে খেলানোর কথাও ভাবতে পারে নাইটরা। তাহলে আবার উইকেটরক্ষক হিসাবে শেলডন জ্যাকসনকেই খেলাতে হবে, যিনি এতদিন কেকেআরে থেকেও ন্যূনতম ভরসা দিতে পারেননি।রান পেয়েছেন নীতিশ রানাও। কিন্তু শেষ দুই ম্যাচে ব্যর্থ শ্রেয়স।

মিরাকেলের আশা নিয়ে আজ হায়দরাবাদের বিরুদ্ধে নামছে নাইটরা

মিরাকেলের আশা নিয়ে আজ হায়দরাবাদের বিরুদ্ধে নামছে নাইটরা

হায়দরাবাদকে হারাতে হলে রানে ফিরতেই হবে নাইট নেতাকে। অন্যদিকে একই হাল সানরাইজার্সের। ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগ নিয়েই চিন্তিত উইলিয়ামসন। তারওপর ব্যাটে রান নেই কিউয়ি তারকার। মাত্র একটা অর্ধশতরান রয়েছে। টানা চার ম্যাচ হেরে প্লে অফের দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়েছে হায়দরাবাদ। টিকে থাকতে আজ জিততেই হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত