নজরবন্দি ব্যুরো: আর কয়েক মাসের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে মেগা টি ২০ ইভেন্ট আইপিএল। তার আগে এই মাসে হতে চলেছে নিলাম। সমস্ত দলগুলি ইতিমধ্যেই ঘোষণা করেছে কাদের তারা ধরে রাখছে কাদের বা ছেড়ে দিচ্ছে। বেশিরভাগ দলগুলি তাদের কোর টিম ধরে রেখেছে। কলকাতা নাইট রাইডার্স ও তাদের ৫ জন প্লেয়ারকে ছেড়ে দিয়ে ১৭ জনের কোর টিম ধরে রেখেছে।
আরও পড়ুনঃ স্কুল খুলছে ১২ ফেব্রুয়ারি থেকে, তবে তার আগে ছাত্র-শিক্ষককে এই নিয়ম গুলি মানতেই হবে!
মর্গ্যান, কামিন্স থেকে শুভমান গিল প্রায় সকলকেই ধরে রেখেছে নাইট বাহিনী। এদিকে আগের আসরে দলে থাকা টম ব্যান্টন, ক্রিস গ্রিন, সিদ্ধেষ লাড, নিখিল নাইক, এম সিদ্ধার্থকে ছেড়ে দিয়েছে কেকেআর। তাই এবারের নিলামে মাত্র ১০.৮৫ কোটি নিয়ে নামছে কেকেআর।
এদিকে টুইট করে এদিন নিজেদের অধিনায়ক এর নাম ঘোষণা করলো তারা। ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান এবার অধিনায়কের দায়িত্ব সামলাবেন।
এক নজরে কেকেআর রিটেনড লিস্ট: ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, নীতিশ রানা, শুভমান গিল, রিঙ্কু সিং, রাহুল ত্রিপাঠি, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, প্যাট কামিন্স, প্রসিধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম স্টাইফার্ট।



