নজরবন্দি ব্যুরোঃ দিল্লিতে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে যেভাবে শুরু করেছিল, মনে হয়েছিল ভারতের কপালে দুঃখ আছে। হেড এবং লাবুশানে ঝড়ের গতিতে রান তুলেছিলেন শনিবার শেষ বেলায়। কিন্তু রবিবার অর্থাৎ তৃতীয় দিন সকাল থেকে চিত্রনাট্য এভাবে বদলে যাবে ভাবা যায়নি।
আরও পড়ুনঃ জাদেজা-অশ্বিন ঝড়ে দ্বিতীয় টেস্টেও জয় রোহিত বাহিনীর


অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দেখিয়ে দিলেন কেন ভারতের মাটিতে তারা এত বিপদজনক স্পিনার। আর তাঁদের দউলতেই দিল্লি টেস্ট জিতে নিল ভারত। আর এই জয়ের দিনেই নিজের ঘরের মাঠে নতুন রেকর্ড করলেন বিরাট কহেলি। এই তিনি ছাপিয়ে গেলেন সচিনক। কি সেই রেকর্ড? আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান করে ফেললেন কিং কহেলি।

ক্রিকেট বিশ্বের ষষ্ঠ তারকা হিসেবে এই নজির গড়েন তিনি। টেস্ট ছিল কোহেলির ৪৯১ তম আন্তর্জাতিক ম্যাচ এবং ৫৪৯ তম ইনিংস। আর সেখানেই তিনি পেরলেন ২৫ হাজার রান। সব চেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড করলেন বিরাট। ২৫ হাজার রান করতে লিটল মাস্টার খেলেছিলেন ৫৭৭টি ইনিংস।



আর বিরাটের লাগলো ৫৪৯ টি ইনিংস। বিশ্ব ক্রিকেটে শুধু সচিনই এতদিন একমাত্র ভারতীয় হিসেবে ছিলেন। এবার সেখানে নাম লখালেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও সর্বোচ্চ রানের মালিক শচীন।
টেস্ট জিতেই নতুন রেকর্ড করলেন কিং কহেলি, টপকে গেলেন সচিনকে

৬৬৪ ম্যাচে তাঁর সংগ্রহ ৩৪ হাজার ৩৫৭ রান। তাঁর পরই রয়েছেন শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা (৫৯৪ ম্যাচে ২৮০১৬ রান), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৫৬০ ম্য়াচে ২৭৪৮৩) এবং শ্রীলঙ্কারই মাহেলা জয়বর্ধনে (৬৫২ ম্যাচ ২৫৯৫৭)।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



