বিয়ের আগেই খুন হতে হল আরজি করের চিকিৎসককে, জানালেন বাবা

বিয়ের আগেই খুন হতে হল আরজি করের চিকিৎসককে। ভারাক্রান্ত মনেই জানালেন বাবা। পরের বছরই বিয়ে সেইমত শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি করে মর্মান্তিক মৃত্যু চিকিৎসক ছাত্রীর। শুক্রবার নিরাপত্তারক্ষীর হাতেই খুন হতে হয়। ওই চিকিৎসককে। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে তার বাবা-মা। ভেঙে পড়েন কান্নায়। এরপর শুরু হয় একাধিক তদন্ত। সবশেষে বাড়িতে নিয়ে যায় মেয়ের নিথর দেহ। অনেক স্বপ্ন ডাক্তারি পড়তে শুরু করে ছিল মেয়ে। মেয়ের সাথে স্বপ্ন দেখে ছিল বাবা-মাও। কিন্তু হয়তো কোনদিন ভাবেনি এভাবে স্বপ্ন টা মেয়ের সাথেই শেষ হয়ে যাবে বলে। পানিহাটির মেয়ে তথা আরজি কর মেডিক্যাল কলেজের জুুনিয়র ডাক্তারের মৃত্যু এখনও মেনে নিতে পারছে না তাঁর পরিবার-পরিজন।

যে মেয়ের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে মাথার ঘাম পায়ে ফেলে দিন-রাত এক করে পরিশ্রম করে গেছেন বাবা। শুক্রবার রাতে সেই মেয়েকে দাহ করে অস্থি হাতে বেরতে হল বাবা-মাকে। মেয়ের মৃত্যু ২৪ ঘণ্টা পার এখনও শাস্তি পেল না অভিযুক্ত। রাতে মেয়েকে দাহ করে শুক্রবার রাতেই পানিহাটির বাড়িতে ফিরেছেন তাঁরা। কিন্তু মেয়ের শূন্যতা বার বার গ্রাস করছে বাবা ও মাকে। কথা বলতে গিয়েই বার বার কেঁদে ফেলছেন তিনি। মেনে নিতে পারছেন না হয়তো মেয়ের এই নৃশংস মৃত্যু।

এদিন কথায় কথায় তিনি জানান, ২০২৫ সালেই তাঁর মেয়ের বিয়ে হওয়ার কথা। পাত্র ঠিক হয়ে গিয়েছিল। পাত্রও কর্মসূত্রে ডাক্তার। যেহেতু পরের বছরই বিয়ে সেইমত শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। কিন্তু সেই দিন আসার আগেই সব শেষ, এরপর আবার দুচোখ জলে ভরে যায় মেয়ে হারানো বাবার।

তবে মেয়ে হারানো বাবার এখন একটাই দাবি, মেয়েতো গেছেই কিন্তু তাঁর খুনের পেছনে যারা যুক্ত তাঁরা যেন খুব শীঘ্রই শাস্তি পায়। মৃত চিকিৎসকের বাব-মায়ের দাবি তাঁর মেয়েকে ধর্ষণ ও খুন করা হয়েছে। ইতি মধ্যেই জোর কদমে শুরু হয়েছে তদন্ত। একই সাথে পুলিশ কমিশনার জানিয়েছেন,”ধৃত অপরাধী যাতে সর্বোচ্চ শাস্তি পায় তা দেখবে কলকাতা পুলিশ।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর