Kejriwal-Modi: ‘প্রকাশ্যে ফাঁসি দিন’, দুর্নীতি ইস্যুতে মোদীকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় প্রাক্তন উপমুখমন্ত্রী মণিশ সিসোদিয়াকে গ্রেফতার করেছে সিবিআই। দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। গত মাসেই তাঁকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এনিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আপ সুপ্রিমো। পাঞ্জাবে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেজরিওয়াল।

আরও পড়ুন: King Charls III: তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে বাইবেল পাঠ করবেন সুনক, উপস্থিত থাকবেন কোন কোন ভারতীয়?

অরবিন্দ কেজিওয়াল কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তোলেন, “তারা আমার পিছনে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, পুলিশ দিয়েছে। কেন? তাদের একটাই উদ্দেশ্য কেজরিওয়ালকে চোর প্রমাণ করা।” তিনি আরও বলেন, “আমি মোদীজিকে বলতে চাই যে যদি কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত হয় তাহলে পৃথিবীতে কেউ সৎ নয়।” প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে আপ মুখ্যমন্ত্রী দাবি করেন, “যেদিন আমার বিরুদ্ধে এক পয়সার দুর্নীতি প্রমাণিত হবে সেইদিন আমাকে প্রকাশ্যে ফাঁসি দেবেন।”

'প্রকাশ্যে ফাঁসি দিন', কেজরিওয়ালের নিশানায় মোদী সরকার

কেন্দ্রকে নিশানায় এনে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন “রোজ রোজের এই নাটক বন্ধ করুন।” গত ১৬ এপ্রিল আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ডেকে পাঠায় সিবিআই। টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মোদী জমানায় এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছিল।

‘প্রকাশ্যে ফাঁসি দিন’, কেজরিওয়ালের নিশানায় মোদী সরকার

'প্রকাশ্যে ফাঁসি দিন', কেজরিওয়ালের নিশানায় মোদী সরকার
‘প্রকাশ্যে ফাঁসি দিন’, কেজরিওয়ালের নিশানায় মোদী সরকার

সিবিআই দফতরে হাজিরা দেওয়ার আগে তিনি বলেছিলেন, বিজেপি নির্দেশ দিলে সিবিআই আমাকে গ্রেফতার করবে। বিজেপি যে কাউকেই জেলে পাঠাতে পারে। নির্দোষদেরও রেহাই নেই। জিজ্ঞসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরিয়ে তিনি বলেছিলেন, ‘‘সততার সঙ্গে কোনও আপস করব না। গোটা দেশ আমাদের সঙ্গে রয়েছে। আমায় ৫৬টি প্রশ্ন করা হয়েছিল। ২০২০ সাল থেকে উন্নয়ন নিয়ে প্রশ্ন করা হয়েছে। সিবিআই আমার সঙ্গে সম্মানজনক ব্যবহার করেছে।’’

'প্রকাশ্যে ফাঁসি দিন', কেজরিওয়ালের নিশানায় মোদী সরকার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন