Healthy Salad: সারা সপ্তাহ ধরে চলেছে ভাজা ভূজি! শনিবারে ডায়েটে রাখুন এই হেলদি স্যালাড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কর্মজীবীদের সারা সপ্তাহ ধরেই চলে অফিসের কাজের চাপ। বাড়িতে স্বাস্থ্যকর খাবার বানানোর সময় কোথায়? বাড়িতেই খাবার বানিয়ে দেবার মত লোক থাকে না। বাধ্য হয়ে বাইরে থেকেই অস্বাস্থ্যকর খাবার কিনে খেতে হয়। এই সারা সপ্তা শরীরের উপর এত অত্যাচারের পরে, শনিবার একটু যত্ন নিলে মন্দ হয় না। শনিবারে ডায়েট চাটে কিন্তু রাখতেই পারেন এই হেলদি স্যালাড।

আরও পড়ুনঃ বাড়িতে বানানো মিষ্টি দিয়েই করুন বিজয়া প্রনাম, দেখুন সেই সহজ রেসিপি

কীকরে বানাবেন? জেনে নিন পদ্ধতি।

উপকরণ

ডিম
নুন
লঙ্কা
গোলমরিচ
টমেটো
পেঁয়াজ
ধনেপাতা
বেবি কর্ন
বাঁধাকপি
গাজর

সারা সপ্তাহ ধরে চলেছে ভাজা ভূজি! সপ্তাহান্তে বানিয়ে খান এই স্যালাড
সারা সপ্তাহ ধরে চলেছে ভাজা ভূজি! সপ্তাহান্তে বানিয়ে খান এই স্যালাড

প্রণালী পরিবারে যতজন সদস্য আছে তাদের মাথাপিছু দুটি করে ডিম নিয়ে নিতে হবে। এরপর দিনগুলি ভালো করে সিদ্ধ করে নিন। জলের মধ্যে অল্প পরিমাণে নুন মেশাতে ভুলবেন না। এরপর দিনগুলো সিদ্ধ হয়ে গেলে তুলে নিন। ঠান্ডা হয়ে গেলে ছাল ছাড়িয়ে রেখে দিন। এরপর দিনগুলির লম্বা লম্বা আলু ভাজার মত চার থেকে পাঁচটি টুকরো করে কেটে নিন। গাজর গুলো ছাল ছাড়িয়ে লম্বা লম্বা আলু ভাজার মত করে কেটে নিন।

সারা সপ্তাহ ধরে চলেছে ভাজা ভূজি! সপ্তাহান্তে বানিয়ে খান এই স্যালাড

1 27

গাজরটি খুব লম্বা হয় তাহলে দু টুকরো করে নেবেন। বাঁধাকপির ওপরে ছাল গুলো চৌকো চৌকো করে বড় বড় আকারে কেটে নিন। পেঁয়াজ এবং ধনেপাতা গুলো কুচি কুচি করে নিন। লঙ্কাগুলো আপনি চাইলে কুচিকুচিও করে নিতে পারেন কিংবা বেটেও নিতে পারেন। একটি বড় পাত্র নিয়ে। এরপর পালা স্যালাডটি ভালো করে সুন্দর পাত্রে সুন্দর করে সাজিয়ে নেওয়ার। প্রথমেই ডিমগুলো সাজিয়ে নিন গোল গোল করে। ডিমের উপর থেকে অল্প পরিমাণে নুন এবং গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন। এরপর উপর থেকে লঙ্কা বাটা ছড়িয়ে দিন। একে একে গাজর, বেবি কর্ন, বাঁধাকপি, ধনেপাতা ছড়িয়ে দিন। এবং বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিন। এরপর সমস্ত উপকরণ গুলি ভালোভাবে মেখে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে এই অন্যরকম স্যালাড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর