Health: মদ্যপানের পর জল খান! সাবধান মারাত্মক ক্ষতিকর প্রভাব পরতে পারে কিডনি-লিভারে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনেই দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই খানাপিনা, আড্ডা, নতুন জামা কাপড়, আর সাথে মদ্যপান। সারাবছর সবাই যত মদ্যপান থেকে দূরে থাকুক না কেন। এই পুজোর চারদিন কিন্তু প্রায় বেশীরভাগ সুরাপ্রেমীরাই মদ্যপান করেন। কিন্তু উৎসবের মরসুমে মদ্যপানের পর এই বদঅভ্যাসগুলো আপনাকে কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে।

আরও পড়ুনঃ খালি পেটে মাত্র একটি কাঁঠালি কলা, মিটবে একাধিক সমস্যা…

অনেকেই মদ্যপানের পর জল খান। তবে মদ্যপানের পর জল খেলে তেমন কোন ক্ষতি হয়না। তবে কি ধরনের জল খাবেন সেটার ওপর অনেকাংশে আপনার স্বাস্থ্য নির্ভর করে। অনেকেরই মদ্যপানের পর শরীর খারাপ লাগে, বমি হয়, মাথা ঘোরা, মাথা ব্যাথার মত সমস্যার সৃষ্টি হয়। যার কারনে অনেকেই গরম জল খান। যা সত্যিই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

images 2 11

কারন মদ্যপানের পর আমাদের শরীর এমনিতেই ডি-হাইড্রেট হয়ে যায়। তাই এই সময় বেশি করে জল খাওয়া প্রয়োজন। তবে সেই জল যেন হয় ঘরের উষ্ণতায়। এইসময় কম জল খাওয়া, কিংবা উষ্ণ জল খাওয়া দুটোই সমান পরিমানে বিপদজনক।

মদ্যপানের পর জল খান! ভুলেও এই ভুল করবেন না

alcohol whiskey liquor 1296x728 header

এই সময় হালকা গরম জল খেলে পেট খারাপ, ফুড পয়োজনের মত সমস্যারও সৃষ্টি হতে পারে। এমনকি আপনি যদি দীর্ঘদিন ধরে এই অভ্যাস মেনে চলেন। তাহলে এর প্রভাব আপনার কিডনি এবং লিভারেও পরতে পারে। যারা নিয়মিত মদ্যপান করেন তাদের অনেকের এই গরম জল খাওয়ার কারনে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাস বর্জন করুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত