নজরবন্দি ব্যুরো: নিজের শরীরকে সুস্থ ও সচল রাখতে আমাদের নিয়ম মত চলা উচিত। যেমন, সারাদিনে সময় মত খাওয়া দাওয়া, ঘুমানো, ঘুম থেকে ওঠা, পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আরও কতকিছু দরকার। আর এই গুলো নিয়ম মত না মানলে শরীর পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে না। যার ফলে শরীরে একাধিক সমস্যা দেখা দেবে।
আরও পড়ুন: অবশেষে কাটছে জট! বোসের হাত ধরেই বিধায়ক পদে শপথ নেবেন ধূপগুড়ির মাস্টারমশাই


তবে আজকালকার দিনে ব্যস্ত সিডিউলে হয়ত সময় মত অনেকেই কিছুই করে উঠে পারছেন না। কিন্তু এভাবে চলতে থাকলে তো খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বেন। এমনিতেই তো এখন গ্যাস-অম্বলের সমস্যা তো ঘরে ঘরে। তাছাড়াও সকাল থেকেই এত চাপ যে অধিকাংশই ব্রেকফাস্ট করার সময় পান না।

তবে এই সব সমস্যার সমাধান রয়েছে! একটি কলার মাধ্যমেই আপনার এই সব সমস্যার সমাধান পাবেন। খালিপেটে একটা করে কলা খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই এবার থেকে খালি পেটে খান একটি করে কলা। শুধু কলা না খেলেও আগের রাতে কাজু, কিশমিশ, আমন্ড জলে ভিজিয়ে রাখুন। কলার সঙ্গে সেই গুলো খান, এতেও কিন্তু উপকার হবে।



তবে অনেকের সিঙ্গাপুরি কলা খান তাহলে অসুবিধে হতে পারে। তবে আপনি সিঙ্গাপুরির জায়গায় কাঁঠালি কলা খেলে কোনও রকম সমস্যা হবে না। এপ্রসঙ্গে পুষ্টিবিদরা জানিয়েছেন, এইখাবারগুলি দিয়ে দিন শুরু করলে আপনার সারাদিনে খুব একটা খিদে পাবে না। তাতে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছেও হবে না। ফলে শরীরের নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা কমবে।
খালি পেটে মাত্র একটি কাঁঠালি কলা, মিটবে সমস্যার সমাধান








