নজরবন্দি ব্যুরোঃ করোনা সংক্রমণ বৃদ্ধিতে কোনো ভাবেই রাশ টানা যাচ্ছে না। প্রতিদিন গোটা
দেশ জুড়ে কয়েক লক্ষ মানুষের শরিরে থাবা বসাচ্ছে এই মারণ ভাইরাস। চলতি বছরের শুর থেকেই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে দেশে। তার পরেও লাগাম ছাড়া সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। ভ্যাকসিন নেওয়ার পরেও ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ।
আরও পড়ুনঃ করোনা নিয়ে ভুয়ো খবরে বিরক্ত ঋদ্ধিমান, জানালেন আসল ঘটনা কি
দেশের চিকিৎসক-বিজ্ঞানীরা শুরুর থেকেই বলে আসছেন, যে এই ভাইরাসকে হারাতে হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে হবে। এর হাত থেকে বাঁচতে হলে মেনে চলতে হবে সাবধানতা। চিকিৎসকরা জানিয়েছেন, কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পরেও বেশ কয়েক মাস শরীরের নানা সমস্যা থাকতে দেখা যাচ্ছে। এই ভাইরাস শরোরকে একদম দূর্বল করে দিচ্ছে।
সেই কারণে এই সময়ে সঠিক ও পুষ্টকর খাদ্য খুব প্রয়োজন। চিকিৎসকদের মতে হোম আইসোলেশনে থাকাকালীন যে সমস্ত খাদ্য খাবার তালিকায় রাখা দরকার সেগুলি হল, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, ফল, লেবু, গুড়, ঘি, আমন্ড, খিচুরি, ডার্ক চকলেট।
১. ফল ও শাকসবজিঃ- নানান রঙ্গের টাটকা ফল ও সবজি মিনারেল ও ভিটামিনের যোগান দেয়।
২. লেবুঃ- এই সময়ে প্রতিদিন একতা করে লেবু খাওয়া শরীরের পক্কে খুবই উপকারী।
৩. গুড়ঃ- গুড় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
৪. ঘিঃ- খাটি ঘি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৬. আমন্ডঃ- বাদাম থেকে প্রোটিন ও আয়রন পাওয়া যায়। রোজ সকালে ৫-৬টা আমন্ড বাদাম শরীরকে অনেক রোগের হাত থেকে রক্ষা করবে।
৭. খিচুরিঃ- খিচুড়িতে একটি পুষ্টিকর খাদ্য। ডায়রিয়া হাত থেকে রক্ষা করে।
৮. ডার্ক চকলেটঃ- চকলেট মানসিক চাপ থেকে মুক্তি দেয়। ৭০ শতাংশ কোকোয়া আছে অর্থাৎ চকলেট খাওয়া যেতে পারে।



