‘কর্মসংস্থান’ – উলুবেড়িয়ায় তৈরি হল কাশ ফুলের বালিশ, প্রথম উপহার মুখ্যমন্ত্রীকে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বছরের নভেম্বর মাসে হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে নয়া কর্মসংস্থানের আইডিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তুলোর সমতুল্য বস্তু হিসেবে কাশফুল ব্যবহার করা যায় কিনা, তা ভেবে দেখার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। আর তাঁর পরিকল্পনামতই উলুবেড়িয়ায় তৈরি হল কাশ ফুলের বালিশ। জানা গিয়েছে উৎপাদিত প্রথম বালিশটি উপহার দেওয়া হবে খোদ মুখ্যমন্ত্রীকেই।

আরও পড়ুনঃ ‘করোনা আমাদের নয়, পাপীদের হয়’, পুলিশ মাস্ক পরানোয় বিরক্ত পুণ্যার্থীরা!

শরৎ মানেই কাশফুল। অগাস্ট মাস থেকেই উৎসবের বার্তা নিয়ে হাজির হয় এই বুনো ফুল। দুর্গাপুজোর ঠিক আগে আগে বাংলার মাঠেঘাটে ভরে থাকে কাশে। শুধু গ্রামবাংলাতেই নয়, শহরের কংক্রিটের জঙ্গলে আনাচেকানাচে মাথা দোলায় কাশের গুচ্ছ। এই কাশফুল নিয়েই কর্মসংস্থানের দিশা দেখিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়।

তিনি বলেছিলেন, ‘আমার একটি আইডিয়া আছে। এই যে কাশ ফুল হয় বাংলায়। দেখবে পুজোর এক মাস আগে থেকে শুরু হয় তার পর আর এক মাস। এই কাশফুল উড়ে চলে যায় কোনও কাজে লাগে না। এই কাশফুল দিয়ে বালিশ এবং বালাপোষ তৈরি হতে পারে দারুণ ভাল। এবং ওই বালিশ তো লোকে অনেক দাম দিয়েও কিনতে চাইবেন যাঁদের ক্ষমতা আছে। সুতরাং ওই কাশফুলটাকে তোমরা কী ভাবে ব্যবহার করতে পার দেখ তো।’

উলুবেড়িয়ায় তৈরি হল কাশ ফুলের বালিশ, প্রথম উপহার মুখ্যমন্ত্রীকে

উলুবেড়িয়ায় তৈরি হল কাশ ফুলের বালিশ, প্রথম উপহার মুখ্যমন্ত্রীকে
উলুবেড়িয়ায় তৈরি হল কাশ ফুলের বালিশ, প্রথম উপহার মুখ্যমন্ত্রীকে

তবে মুখ্যমন্ত্রী এটাও বলেছিলেন যে, টেকনিকালি বা কেমিক্যালি কিভাবে এটা করা যায়, তা তিনি জানেন না, তা গবেষণা সাপেক্ষ। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সেই ভাবনাকেই বাস্তবায়ন করে কাশবালিশ তৈরি করল উলুবেড়িয়া চেম্বার অফ কমার্স। জানা গিয়েছে, শীঘ্রই কাশফুল দিয়ে তৈরি এই বালিশ উপহার দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত