Gangasagar: ‘করোনা আমাদের নয়, পাপীদের হয়’, পুলিশ মাস্ক পরানোয় বিরক্ত পুণ্যার্থীরা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনেক চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে হাইকোর্টের নির্দেশে হচ্ছে গঙ্গাসাগর মেলা। তবে সেই মেলা ঘিরে রাজনৈতিক উত্তাপ এখনও কাটেনি। মেলায় সঠিকভাবে কোভিড বিধি পালন হচ্ছে কিনা তার জন্যে নজরদারি কমিটি গড়েছে হাইকোর্ট। ডাবল ডোজ ভ্যাকসিন আর মাস্ক ছাড়া গঙ্গাসাগরে প্রবেশ নিষেধ। এই পরিস্থিতিতে পুলিশ মাস্ক পরানোয় বিরক্ত পুণ্যার্থীরা বলছেন, ‘করোনা আমাদের নয়, পাপীদের হয়’!

আরও পড়ুনঃ Gangasagar Mela: রাজ্য সরকার আমাকে ভয় পায়, সাগরমেলা কমিটি নিয়ে হুঙ্কার শুভেন্দুর!

রাজ্যে করোনা পরিস্থিতিতে এ বছর গঙ্গাসাগর মেলা বন্ধ রাখার দাবি নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। পরে আরও পাঁচটি মামলা যুক্ত হয়। মঙ্গলবার গঙ্গাসাগর মেলায় শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে আদালত।

g 2

গড়ে দেওয়া হয়েছে কমিটি, যেখানে চেয়ারপার্সন হিসাবে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির এক সদস্য।

g 5

মেলায় যাওয়ার ৭২ ঘণ্টা আগে পুণ্যার্থীদের RTPCR পরীক্ষা বাধ্যতামূলক। সেই রিপোর্ট নেগেটিভ এলে তবেই মেলায় প্রবেশের অনুমতি মিলবে। এছাড়াও ডাবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট না থাকলে মেলায় প্রবেশ নিষেধ।

g 4

পুরো গঙ্গাসাগর দ্বীপকে নোটিফায়েড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। এই সব বিষয় কার্যকর করার দায়িত্বে রয়েছে মুখ্যসচিব। আর সঠিকভাবে শর্ত মানা হচ্ছে কি না, তার উপর নজর রাখবে দুই সদস্যের কমিটি।

‘করোনা আমাদের নয়, পাপীদের হয়’

'করোনা আমাদের নয়, পাপীদের হয়', পুলিশ মাস্ক পরানোয় বিরক্ত পুণ্যার্থীরা!

এদিকে, গঙ্গাসাগর মেলার আগে আউটরাম ঘাটে ভিড় করেছেন পূণ্যার্থীরা। কিন্তু সেই ভিড়ে কোথাও দেখা নেই ন্যূনতম সতর্কতার। উধাও দূরত্ববিধি, অধিকাংশের মুখেই নেই মাস্ক। প্রশ্নের মুখে অদ্ভুত যুক্তি দিলেন অনেকে। বললেন, করোনা পূণ্যার্থীদের নয়, পাপীদের হয়!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত