Kartik Aaryan: আজকাল পয়সা দিয়ে ভক্ত কিনতে হচ্ছে কার্তিককে? ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি মুক্তি পেয়েছিল কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণীর বহু প্রতীক্ষিত ছবি সত্য প্রেম কি কথা। তবে বক্স অফিসে লাভের মুখ দেখতে পারেনি এই ছবি। তবে কার্তিকের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তা ছবির প্রচারে গেলেই বোঝা যায়। তবে সম্প্রতি সামনে এল এক বিস্ফোরক ভিডিও। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়।

আরও পড়ুনঃ ফের লড়াই গদর ২ সেটে! আমিশা আরেকটি টেক দিতে অস্বীকার করায় মেজাজ হারালেন পরিচালক

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। যেই ভিডিও থেকে উঠে এসেছে কার্তিক আরিয়ান নাকি তাঁর ভক্তদের পয়সা দিয়ে জোগাড় করেন। সদ্য একটি শপিং মলে প্রচারের জন্য গিয়েছিলেন অভিনেতা। সেখানেই তাকে দেখে ছুটে আসে একদল ছেলে মেয়ে।

358499811 1677082509400310 2165038355489940527 nস্বাভাবিক ভাবে পছন্দের কোন সেলিব্রিটি দেখলে যেমন তাদের ভক্তরা ঘিরে ধরে। কিন্তু ভিডিও ঘিরে বেড়িয়ে এল এক চাঞ্চল্যকর তথ্য। এই সমস্ত ভক্তদের নাকি কার্তিক পয়সা দিয়ে কিনেছেন। এমনটাই দাবি সেই ভাইরাল ভিডিওর।

আজকাল পয়সা দিয়ে ভক্ত কিনতে হচ্ছে কার্তিককে? সত্য ফাস হল! 

358510089 1316801682520277 152557126188245005 nভিডিওটিতে দেখা যাচ্ছে সেই শপিং মলে কার্তিককে দেখে যখন ভক্তরা ছুটে যাচ্ছে। সেই মুহূর্তের একটি ভিডিও কেউ করেছিল। সেই ভিডিওতেই শোনা যাচ্ছে এক অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তি বলছেন যাদের যাদের পয়সা দেওয়া হয়েছে তাড়াতাড়ি মঞ্চে উঠে যাও’। যদিও ব্যাক্তিটির মুখ সেই ভিডিওতে দেখা যায়নি। তবে চরম ভাইরাল হয়েছে ভিডিওটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত