নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের বহু প্রতীক্ষিত ছবি গদর ২। সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত এই সিনেমা নিয়ে দর্শকদের উৎসাহের শেষ নেই। ২০০১ সালে মুক্তি প্রাপ্ত জনপ্রিয় গদরের সিক্যুয়েন্সে তৈরি হচ্ছে এই গদর ২ ছবিটি। তবে এই সিনেমা নিয়ে উৎসাহের থেকেও বেশী উদ্বেগজনক বিষয় হচ্ছে এই সিনেমার দৃশ্য শুটিং করার সময় আমিশা প্যাটেল এবং পরিচালক অনিল শর্মার মধ্যে মতবিরোধ।
আরও পড়ুনঃ বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে, যাবেন হাসপাতালে, আজই কি মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার?
সেই সমস্যা ইতিমধ্যেই বেশ কিছু সময় আগেই সামনে এসেছিল। কিভাবে কোন দৃশ্য শুটিং করতে হবে। কিভাবে রিটেক দেওয়া হবে। এছাড়াও আরও অন্যান্য জিনিস নিয়ে তাদের মধ্যে সমস্যা ছিল অন্তহীন। অভিনেত্রীর পক্ষে গদর ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসা কষ্টকর ছিল। এমনকি চণ্ডীগড় সেটেও চিত্রগ্রহণের সময় অভিনেত্রী এবং পরিচালকের মধ্যে মতবিরোধ লেগে থাকতো।

গদর ২ এর টিম জানিয়েছে তাদের দুজনের মধ্যে বিন্দুমাত্র মিল ছিল না। তাদের মতে যদি পরিচালক অনিল চাইত এই সিনটি এইভাবে শুটিং হোক সেখানে অভিনেত্রী চাইত সেই দৃশ্যটি যাতে অন্যভাবে শুটিং হয়। এই ছোট ছোট ঝামেলা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন তারা নিজেদের মধ্যে কথা বলাও বন্ধ করে দিয়েছে।
ফের লড়াই গদর ২ সেটে! ঘটনা সামনে আসতেই ভাইরাল
তবে সমস্ত সীমার মাত্রা ছাড়িয়ে যায় একটি ঘটনায়। যখন আমিশা একটি শট দেয় এবং পরিচালক সহ আরও প্রত্যক্ষদর্শী বুঝতে পারে যে শটটি ভুল হয়েছে। সেই কারনে পরিচালক আমিশাকে আর একবার টেক নিয়ে বললে তিনি বলেন এতে কোন ভুল নেই। তাই তিনি দ্বিতীয়বার শট দেবেন না। এতেই মেজাজ হারিয়ে ফেলেন পরিচালক। এবং প্রশ্নের বান ছুড়ে দেয় আমিশার দিকে যে পরিচালক কে? এর পরেই লাগাম ছাড়া তর্কাতর্কি শুরু হয়ে যায়।



