বাড়িতে ড্রাগ পার্টি করা নিয়ে বিপাকে করন জোহর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়িতে ড্রাগ পার্টি করা নিয়ে বিপাকে বলিউডের পরিচালক ও প্রযোজক করন জোহর। দিল্লির প্রাক্তন বিধায়ক মনজিন্দর সিং শিরসা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নারকোটিক্স কনট্রোল ব্যুরোর কাছে। অভিযোগ, বাড়িতে ড্রাগ পার্টি দেওয়ার। প্রাক্তন বিধায়ক নারকোটিক্স ডিপার্ট্মেন্টের প্রধান রাকেশ আস্থানার কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে বিষয়টির উপর নজর দেওয়া হয় এবং খতিয়ে দেখা হয়।

আরও পড়ুনঃ দেশজুড়ে করোনা যুদ্ধে শহিদ হলেন ৩৮২ জন চিকিৎসক।

তাঁর ধারণা এর থেকেই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নতুন দিশা পাবে মামলার তদন্তকারী দল। উল্লেখ্য, ৩০ জুলাই ২০১৯-এ পরিচালিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি ছিল তাঁর বাড়ির পার্টির। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের নাম করা তারকাররা। পার্টিতে উপস্থিত ছিলেন, রণবীর কাপুর, শাহিদ কাপুর, দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, অর্জুন কাপুরের মতো তারকারা।

এর পরেই দিল্লীর প্রাক্তন বিধায়ক অভিযোগ জানান, পার্টিতে মাদক সেবন করার। কিন্তু সেই অভিযোগকে সম্পুর্ন ভুল বলে দাবী করেন করণ। বিষয়টি সেই সময় ধামাচাপা পরে যায়। কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সিনেমা জগতে মাদকচক্রের যোগসুত্র পাওয়ার পর। ধাপাচাপা পরে যাওয়া মাদক পার্টির বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়। মনজিন্দর সিং শিরসা বলেন, গত বছর ১ আগস্ট করণ জোহরের বাড়িতে হওয়া পার্টির ভিডিওর উপর ভিত্তি করে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ জানান তিনি।

তিনি জানান, স্পিড পোস্টের মাধ্যমে লিখিত অভিযোগ পাঠিয়েছিলেন। কিন্তু কোন এক কারণ্নে মুম্বাই পুলিশ সেই তদ্দন্ত শুরুই করেনি। তিনি ওই বিষয়ে একাধীকবার পুলিশের কাছে জানতে চায়েও ছিলেন। এবং সোশ্যাল মিডিয়াতেও লেখালেখি করেছিন। কিন্তু শেষ পর্যন্ত মুম্বাই পুলিশ কোন কাজই করেনি। তিনি দাবি জানিয়েছেন সেই সময়েই মুম্বই পুলিশ তৎপরতার সাথে কাজ করলে সুশান্তের সাথে এমন ঘটনা ঘটত না।

বাড়িতে ড্রাগ পার্টি করা নিয়ে বিপাকে করন জোহর। তিনি নিজে টুইট করে জানিয়েছেন, আমি দিল্লির বিএসেফ কোয়াটারে গিয়ে নারকোটিক্স কনট্রোল ব্যুরোর প্রধান রাকেশ আস্থানার সঙ্গে দেখা করেছি। এবং তাঁর কাছে আবেদন করেছি করণ জোহারের বাড়ির ড্রাগ পার্টির বিষয়টিতে জোর দিতে এবং তদন্ত করতে। আমার ধারণা এর থেকে তদন্তকারী দল নতুন দিশা পাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর