মেলবোর্নে ক্যাঙ্গারু বধ, অধিনায়ক রাহানের হাত ধরে সিরিজে সমতা ফেরাল ভারত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মেলবোর্নে ক্যাঙ্গারু বধ, অধিনায়ক রাহানের হাত ধরে সিরিজে সমতা ফেরাল ভারত। প্রথম টেস্টে শোচনীয় হারের পর অবশেষে কামব্যাক টিম ইন্ডিয়ার। মেলবোর্নে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজে প্রবলভাবে ফিরে এল রাহানে অ্যান্ড কোম্পানি। পিঙ্ক বল টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পর শোচনীয় হারের সম্মুখীন হয় তারা। প্রবল চাপে পড়ে যায় দল।

আরও পড়ুনঃখুন না আত্মহত্যা! রেল লাইনে ধারে মিলল কুমারস্বামীর ঘনিষ্ঠর দেহ, শুরু রাজনৈতিক চাপানউতোর

উপরুন্তু দলের সেরা ব্যাটসম্যান তথা অধিনায়ক বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে আসেন অন্যদিকে দলের অন্যতম প্রধান ফাস্ট বোলার মহম্মদ শামি চোটের কারনে ছিটকে যান। এমন অবস্থায় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানো যথেষ্ট কঠিন ছিল। তবে কঠিন মানসিক দৃঢ়টা দেখিয়ে মেলবোর্নে অজি বধ করল তারা। সৌজন্যে অধিনায়ক ‘জিঙ্কস’ এর অসাধারন সেঞ্চুরি জাদেজার হাফ সেঞ্চুরি এবং অভিষেক করা শুভমান গিলের দুই ইনিংসেই নির্ভরযোগ্য ব্যাটিং।

দুই ইনিংসে তিনি করেন যথাক্রমে ৪৫ ও ৩৫ নট আউট। এছাড়া আর এক অভিষেককারী মহম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করলেন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন। তবে প্রথম দিনেই তাদের ইনিংস শেষ হয়ে যায় ১৯৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৩২৬ রান তোলে ভারত। অধিনায়ক রাহানে করেন ১১২ রান। জাদেজা ও গিল করেন যথাক্রমে ৫৭ ও ৪৫ রান। এই ইনিংস ভারতকে টেস্ট জয়ের শক্ত ভিত তৈরি করে দেয়। ১৩১ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে একসময় ১০০ রানে ৬ উইকেট পরে যায় অস্ত্রেলিয়ার।

শেষ পর্যন্ত তৃতীয় দিন শেষ হয় ১৩৩ রানে ৬ উইকেটে। আজ সকালে ব্যাট করতে নেমে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তরুন অল্ররাউন্দার গ্রিন এবং প্যাট কামিন্স। তবে মহম্মদ সিরাজ গ্রিনকে আউট করে দিতেই ভারতের জয় সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। দুই ইনিংসে মোট ৫ উইকেট নিলেন তিনি। ৭০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমে ভারত মায়াঙ্ক ও পুজারা কে হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেন। অপরাজিত থাকেন গিল ও রাহানে। এখন দুই দলেরই লক্ষ্য আসন্ন সিডনি টেস্ট।

মেলবোর্নে ক্যাঙ্গারু বধ, অধিনায়ক রাহানের হাত ধরে সিরিজে সমতা ফেরাল ভারত। যে মাঠ সারাজীবন ভারতকে দিয়ে গেছে। কিন্তু উমেশের চোট নিয়ে সামান্য অস্বস্তি ভারত শিবিরে। তবে শেষ টেস্টে রাহানে পেতে পারেন ফিট রোহিত ও ইশান্ত দুই শর্মা জুটিকে। অন্যদিকে অস্ট্রেলিয়া দলে কামব্যাক করতে পারেন বাঁ হাতি ডেভিড ওয়ারনার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন