সদ্য রাজনীতিতে পা রেখেছেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। এবার লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে তিনি প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন। কিন্তু সাংসদ হয়েই শোনা যাচ্ছে এবার তিনি মুম্বাই ত্যাগ করবেন। আর সেই কারণেই মুম্বাইয়ে তার বাড়ি বিক্রি করবেন। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় থাকতেন কঙ্গনা। প্রাসাদপ্রমো সেই বাড়িতে তার প্রযোজনা সংস্থার অফিসও।
সব মিলিয়ে বেশ মোটা টাকায় বিক্রি করতে চাইছেন সেই বাড়ি। এই মুহূর্তে রাজনৈতিক কারণে তিনি বেশিরভাগ সময় কাটান দিল্লি এবং হিমাচল প্রদেশে। মুম্বাইয়ের বাড়ি বিক্রি নিয়ে তাই জল্পনা শুরু হয়েছে তাহলে কি তিনি অভিনয়কে আলবিদা জানাচ্ছেন? কিন্তু বাড়ি বিক্রির জন্য কত টাকা ধর হেঁকেছেন বলিউড কুইন। শোনা যাচ্ছে বাড়ি বিক্রির জন্য তিনি ৪০ কোটি টাকা দরে হেঁকেছেন।


একটি প্রথম সারির youtube চ্যানেল থেকেই এই খবর প্রথম ফাঁস হয় বলে জানা গিয়েছে। কঙ্গনার এই বাড়ি ৩০৪২ স্কয়ার ফিটের দোতালা বাড়ি। বিক্রি নিয়ে এখনো কোন মন্তব্য করেননি বলিউড কুইন। উল্লেখ্য, ২০২০-তে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি)-র নিশানায় পড়েছিল এই বাড়ি। বেআইনি নির্মাণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল কঙ্গনার বাড়িকে।
তার পর সেটি ভেঙে ফেলারও সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বম্বে হাই কোর্টের পক্ষ থেকে স্থগিতাদেশ আসার পরে বাড়িটি ভেঙে ফেলার কাজ বন্ধ হয়। তবে কঙ্গনা এখনই অভিনয় ছাড়বেন, এমন কোনও ইঙ্গিত নেই। এই মুহূর্তে তিনি রাজনীতির পাশাপাশি নিজের পরবর্তী ছবি ‘ইমার্জেন্সি’র জন্যও প্রস্তুত হচ্ছেন। শুধু অভিনয় নয়, এই ছবি পরিচালনাও করছেন মন্ডীর সাংসদ।







