Kangana Ranaut: এবার পালা কঙ্গনার! সাতপাঁকে বাঁধা পরতে চলেছেন অভিনেত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার বিয়ের রেশ কাটতে না কাটতেই সামনে এলো আরও এক অভিনেত্রীর বিয়ের খবর। বলিউডের বিতর্কিত কুইন কঙ্গনা নাকি এবার বসতে চলেছেন ছাদনাতলায়। কিন্তু পাত্র কে?

আরও পড়ুনঃ পঁচিশ বছরে পদার্পণ, স্মৃতির সরণিতে হাঁটল Google

যার বিয়ে তার পাত্তা নেই,পাড়াপড়শির ঘুম নেই! কঙ্গনা কিন্তু তার নিজের মুখে বিয়ের কোন কথাই বলেননি। বলিউডের বিতর্কিত স্টার কেআরকে সম্প্রতি এই তথ্য সামনে আনেন। আর এই খবর সামনে আসা মাত্রই চাঞ্চল্য পরে যায় বলিউডমহলে।

images 1 21

সামাজিক মাধ্যমে কেআরকে জানান,পরের বছরেই নাকি বিয়ে সেরে ফেলছেন অভিনেত্রী। শুধু তাই নয় ২০২৪ সালে বিয়ে তো করছেনই। তার সাথে নাকি চলতি বছরের ডিসেম্বরেই তিনি বাগদান সারছেন। তবে পাত্রের নাম সামনে আসেনি। তবে জানা গিয়েছে পাত্র এই বিনোদন জগতের মানুষ নয়। তিনি পেশায় একজন ব্যাবসায়ী।

এবার পালা কঙ্গনার! ব্যাবসায়ীকে বিয়ে করবেন কঙ্গনা

103959201

সামাজিক মাধ্যমে তিনি লেখেন ”কঙ্গনা রানাওয়াত বাগদান পর্ব সারতে চলেছেন এক ব্যবসায়ীর সঙ্গে চলতি বছর ডিসেম্বরে। তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ২০২৪ সালের এপ্রিলে। দুজনকেই আগাম অনেক শুভেচ্ছা।” এই পোস্টটি নেটিজেনদের চোখে পড়তেই বেশ শোরগোল পরেছে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর