নজরবন্দি ব্যুরোঃ আজকে সকাল থেকেই Google search এ গেলে একটি বিশেষ জিনিস লক্ষ করতে পারছেন? ‘G25gle’ আজ সকাল থেকে চোখে ভাসছে লেখাটি। তবে আজ আর অন্য কোন প্রতিষ্ঠান কিংবা সংস্থার জন্য নয়। আজ Google এরই বিশেষ দিন। বিশ্বের সবচেয়ে বৃহৎ সার্চ ইঞ্জিন Google এর আজ ২৫তম জন্মদিন।
আরও পড়ুনঃ শ্বশুরবাড়িতেই থাকছেন পরিণীতি, গ্র্যান্ড রিসেপশন পার্টি কোথায় হবে?


১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে রিসার্চ প্রজেক্ট হিসেবে চালু হয়েছিল গুগলের পথচলা। দুই ডক্টরাল পুত্র সের্গেই ব্রিন এবং ল্যারি প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের এই বৃহৎ সার্চ ইঞ্জিনের। তবে প্রথম থেকেই গুগল এত জনপ্রিয় ছিল না বা তার পথ চলা এত সহজ ছিল। নানা চরাই উতরাই পার করে আজ এই জায়গায় পৌঁছেছে গুগল।

আজ গুগল একটি প্রতিবেদনের মাধ্যমে তার এই পথচলার স্মৃতিচারণ করেছেন। লিখেছেন “এই প্রকল্পে ভাল অগ্রগতি হতে থাকায় তাঁরা গুগলের প্রথম অফিস ভাড়া নেন। ভাড়া নেওয়া হয় একটি গ্যারেজ। তারপরই 1998 সালের 27 সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে জন্ম নেয় Google Inc। গত 25 বছর ধরে আমাদের সঙ্গে থাকা এবং নিজেদের ডেভেলপ করার জন্য ব্যবহারকারীদের ধন্যবাদ।”


পঁচিশ বছরে পদার্পণ, ৯০ দশকে শুরু হয়েছিল পথচলা

বর্তমানে সবচেয়ে বেশি আয় করা কোম্পানিগুলোর মধ্যে এক নম্বরে রয়েছেন গুগল। তথ্য অনুসারে গুগল দৈনিক আয় করে প্রায় ৬ কোটি টাকা। এবং প্রতি সেকেন্ডে গুগুলের আয় প্রায় ৯০ হাজারের কাছাকাছি।







